২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম সভা করল হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের নতুন কমিটি

গত ৭ জুলাই বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 08:54 PM

Updated : 19 Jul 2023, 08:54 PM

বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে বনানী ক্লাবে। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার অনুষ্ঠিত সভায় সংগঠনের নতুন সভাপতি হাসানুর রহমান বাচ্চুকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান সদস্যরা। 

এসময় নতুন কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ আজিজকেও শুভেচ্ছা জানানো হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, যন্ত্রসঙ্গীতের অন্যতম উপকরণ হাওয়াইয়ান গিটারের প্রসারে এই সংগঠন সক্রিয় আছে। 

ক্ল্যাসিক্যাল মিউজিক চর্চা করতে চান যারা, তাদের জন্য দেশের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে এই সংগঠনটি আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন নতুন নেতারা। 

গত ৭ জুলাই বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।