১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্রুজের স্টান্ট দেখে নির্মাতারই হার্ট অ্যাটাকের দশা

ক্রুজের সিনেমাটি পর্দায় আসছে চলতি বছরের মে মাসের ২৩ তারিখে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 06:47 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

হাড়া কাঁপানো অ্যাকশন, গতি এবং মারপিট নিয়ে আসেছে হলিউডি অভিনেতা টম ক্রুজের ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ সিনেমা; যা দেখে হৃদযন্ত্রের ক্রিয়া প্রায় বন্ধ হতে বসেছিল সিনেমার পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি ।

এই মনোভাবের কথা পরিচালক নিজেই জানিয়েছেন বলে লিখেছে দ্য প্রিন্ট।

ক্রুজের সিনেমাটি পর্দায় আসছে চলতি বছরের মে মাসের ২৩ তারিখে। 

এর মধ্যে সিনেমাটি নির্দিষ্ট পরিসরে দেখানো হয়েছে। 

সিনেমা দেখার অভিজ্ঞতা তুলে ধরে হলিউডি ম্যাককুয়ারি  বলেন, “আমরা ছোট একটা প্রদর্শনীর আয়োজন করেছিলাম। সিনেমা দেখার পুরোটা সময় ধরে আমার প্রায় দম বন্ধ হওয়ার দশা। ক্রুজ তার টিম নিয়ে যা করেছেন! আমার হার্ট অ্যাটাক হতে বসেছিল।“

তবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার মত দশা তৈরির বিষয়টি ম্যাককুয়ারিকে এক রকম স্বস্তিও দিয়েছে। নিজের এই অবস্থা হওয়ার পর তার মনে হয়েছে, সিনেমায় অ্যাকশন নিয়ে যা যা করা হয়েছে, সেগুলো এক অর্থে ‘ঠিকই হয়েছে’।

‘ডেড রেকনিং’ সিনেমার প্রথম পর্ব মুক্তি পায় গেল বছর। ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’ হল সিনেমাটির চূড়ান্ত পর্ব। 

সিনেমায় চোখ ধাঁধানো অ্যাকশনে পাওয়া যাবে বলে ধারণা দিয়েছে সিনেমার ট্রেইলার। সেখানে ক্রুজকে সমু্দ্রের নিচে ধ্বংস হয়ে যাওয়া সাবমেরিনের মধ্যে ঢুকতে দেখা যায়, দেখা যায় উড়ো জাহাজ থেকে লাফও দিতেও।

সিনেমায় ক্রুজ ছাড়াও হেইলি অ্যাটওয়েল, ভানেসা করবি, সাইমন পেগসহ আরো অনেকে কাজ করেছেন।

সিনেমার দুই কিস্তিরই শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। তবে কোভিড মহামারীর কারণে বারবার বাধা পড়েছে কাজ। অবশেষে এই কিস্তির দৃশ্যধারণের কাজ শেষ হয় গেল বছরের নভেম্বরে। 

আরও পড়ুন

'মিশন ইম্পসিবল ৭এ টম ক্রুজ লড়বেন 'এআই'র বিপক্ষে 

মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট ওয়ানের ট্রেইলার প্রকাশ

টম ক্রুজের নতুন স্টান্ট দেখাচ্ছে 'মিশন ইম্পসিবল'