টরন্টো উৎসবে উজ্জ্বল মেহজাবীন
চলতি সপ্তাহে দেশের ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ দেখান হয়েছে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯তম আসরে। উৎসবের ডিসকভারি প্রোগ্রামে সিনেমাটি দেখানো হয়। সেখানে মেহজাবীন আলো ছড়িয়েছেন শাড়িতে। কিছু ছবি ফেইসবুকে প্রকাশ করে এই সিনে উৎসবের খুঁটিনাটি তুলে ধরেছেন অভিনেত্রী।
