‘তাপমাত্রা বৃদ্ধির কারণ’ খুঁজে পেলেন জয়াভক্ত
এ বছরই জয়া আহসানের কয়েকটি সিনেমা মুক্তি পাওয়া কথা।
দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব। ফেইসবুকে নতুন তিনটি ছবি দিয়ে তিনি ভক্তদের প্রশংসায় ভাসছেন।
সোমবার জয়ার পোস্ট করা এই ছবির নিচে নাজমুল ইসলাম রাব্বী নামে এক ভক্ত মন্তব্য করেছেন, “অবশেষে আজকের তাপমাত্রা বৃদ্ধির কারণ খুঁজে পাওয়া গেল।”
জয়ার অভিনীত সব শেষ সিনেমা ‘ঝরা পালক’ গত জুন মাসে মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। জীবনানন্দ দাশের জীবনীভিত্তিক সিনেমাটি নির্মাণ করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়। এতে জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্যপ্রভা দাশের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ মুক্তি পাওয়ার কথা আসছে সেপ্টেম্বরে। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া। এছাড়া পশ্চিমবঙ্গে তার কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।
