১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাগরণীর নতুন নাটক ‘কাদামাটি’ মঞ্চে

নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় নাটকটির প্রদর্শনী হবে।

জাগরণীর নতুন নাটক ‘কাদামাটি’ মঞ্চে
‘কাদামাটি’ নাটকের দৃশ্য। ছবি: জাগরণী থিয়েটারের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 10:01 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

শিকড় ছেড়ে দূরে কোথাও পাড়ি জমানো মানুষের যন্ত্রণা এবং সংগ্রামের গল্পের নাটক ‘কাদামাটি’ আসছে মঞ্চে।

জাগরণী থিয়েটারের প্রযোজনায় ‘কাদামাটি’র প্রদর্শনী হবে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শনিবার সন্ধ্যা সোয়া ৭টায়। 

বিজ্ঞপ্তিতে জাগরণী জানিয়েছে, অনিকেত পালের রচনায় দেবাশীষ ঘোষের নির্দেশনায় সেদিন নাটকের দ্বিতীয় পরিবেশনা দেখবেন দর্শকরা।   

‘কাদামাটি’ নাটকের দৃশ্য। ছবি: জাগরণী থিয়েটারের সৌজন্যে।   

‘কাদামাটি’ নাটকের দৃশ্য

জাগরণী বলছে শিকড় ছেড়ে দূরে কোথাও নতুন জীবনের খোঁজে পাড়ি জমানো মানুষের অভিজ্ঞতা ও অনুভব তুলে ধরবে ‘কাদামাটি’।

যেখানে উঠে এসেছে নিজের মাটি ছেড়ে চলে যাওয়া মানুষদের নিঃসঙ্গতা, স্বপ্নপূরণের সংগ্রাম, আর শিকড়ের টানে বারবার ফিরে তাকানোর আকুতি।

হাজারো মানুষের ভিড়ে থেকেও ভিন্ন দেশে পাড়ি দিয়ে সেই মানুষটি কীভাবে সময়ের সঙ্গে একা হয়ে পড়ে, কীভাবে হারিয়ে ফেলে নিজের আত্মপরিচয় সেটি দেখানো হবে এই নাটকে। 

‘কাদামাটি’ নাটকের দৃশ্য। ছবি: জাগরণী থিয়েটারের সৌজন্যে।   

‘কাদামাটি’ নাটকের দৃশ্য

নাটকে একক অভিনয় করছেন স্মরণ সাহা। মঞ্চ ও আলোকসজ্জায় আছেন পলাশ হেনড্রী সেন, আবহ সংঙ্গীতে রামিজ রাজু, প্রক্ষেপণে শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা।