নেটফ্লিক্স সিরিজে দক্ষিণী তারকার সঙ্গে বাঙালি অভিনেত্রী
শমীক বসু প্রযোজিত ‘সুলতনত’ পরিচালনা করবেন কুণাল বসু।
পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেত্রী সৃজলা গুহ নেটফ্লিক্সের নতুন এক হিন্দি সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন। যেখানে দক্ষিণ ভারতের তারকা রানা দগ্গুবতির বিপরীতে দেখা যাবে তাকে। ২০ পর্বের এই সিরিজটির নাম ‘সুলতনত’। সিরিজটি নিয়ে জোর আলোচনা চললেও এখনও পর্যন্ত শুরু হয়নি শুটিং। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি সৃজলাও।
শমীক বসু প্রযোজিত ‘সুলতনত’ পরিচালনা করবেন কুণাল বসু। জানা গেছে, বৃষ্টির জন্যই আটকে আছে সিরিজের কাজ।
বহু বছর মডেলিংয়ের পর স্টার জলসার ধারাবাহিক ‘মন ফাগুন’ এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন সৃজলা। এই ধারাবাহিকে তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছিল। এরপরে তাকে আর কখনও তেমনভাবে পর্দায় দেখা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, নির্মাতা রাহুল মুখার্জির নতুন সিরিজেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৃজলা। সংবাদসূত্র: আনন্দবাজার অনলাইন
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
