১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নজরুল জন্মজয়ন্তীতে মাছরাঙায় টেলিফিল্ম ‘অগ্নিগিরি’

মাছরাঙা টেলিভিশন জানিয়েছে শনিবার রাত সাড়ে আটটায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘অগ্নিগিরি’।

নজরুল জন্মজয়ন্তীতে মাছরাঙায় টেলিফিল্ম ‘অগ্নিগিরি’
টেলিফিল্ম ‘অগ্নিগিরি’ তে তানজিম সাইয়ারা তটিনী ও ইয়াশ রোহান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:15 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘অগ্নিগিরি’। 

এক বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘অগ্নিগিরি’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, মাসুম বাশার।

নজরুলের ছোটগল্প ‘অগ্নিগিরি’ অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন মনি হায়দার। পরিচালনা করেছেন হাসান রেজাউল।

এ গল্পের ভাষা, স্থান, কাল, পাত্র-পাত্রী সবই ময়মনসিংহের ত্রিশালের পটভূমিতে রচিত।

নির্মাতা জানান, তিনি চেষ্টা করেছেন কবির গল্পটির আবেগ সঠিকভাবে পর্দায় তুলে ধরতে। এ ক্ষেত্রে দারুণ সহযোগিতা পেয়েছেন ইয়াশ-তটিনী জুটির কাছ থেকে।