২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাদের রাজকীয় বিয়ে

তারকাদের বিয়ে যে সাধারণ রীতিতে সেরে নেওয়ার অনুষ্ঠান হবে না তা বলাই বাহুল্য। তবে ইদানিংকালে বলিউড তারকাদের বিয়ের অনুষ্ঠান শুধু জমকালোই নয়, হচ্ছে রীতিমত রাজকীয় কায়দায়। অনেকেই ছাদনাতলা তৈরি করেন বিদেশের মাটিতে আর দেশে যারা বিয়ে করেন, তাদের পছন্দে জায়গা হল রাজস্থানের কোন প্রাসাদ। মেহেদি, সংগীত, হলুদ, বিয়েসহ সব পর্বের অনুষ্ঠান ‘স্মরণীয়’ করতে খরচের বন্যা বইয়ে দেন বলিউডের নায়ক-নায়িকারা। তারকাদের ‘প্রাচুর্যময়’ বিয়ের খবর তুলে এনেছে টাইমস অব ইন্ডিয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2023, 07:50 PM

Updated : 02 Mar 2023, 07:50 PM

Image

খেলা ও বিনোদন জগতের দুই বিখ্যাত মুখ বিরাট কোহলি ও আনুশকা শর্মার তাদের প্রেমের আনুষ্ঠানিক স্বীকৃতি দেন বিয়ের মাধ্যমে ২০১৭ সালে। দুই তারকা বিয়ের অনুষ্ঠানের জন্য বেছে নেন ইতালির তাস্কেনি শহরকে। ওই বিয়েতে সে সময় খরচ হয়েছিল শত কোটি রূপি।

Image

নির্মাতা সঞ্জয় লীলা বনসালির রামলীলার সেটে কাজ করতে গিয়ে একে অন্যের প্রেমে বাঁধা পড়েন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। এই তারকা দম্পতিরও চার হাত এক হয়েছে ইতালির লেক কোমোতে। ৭৭ কোটি রুপি খরচ হয়েছিল দীপিকা-রণবীরের বিয়েতে।

Image

রাজস্থানের সাবাই মাধোপুরে চতুর্দশ শতকের সিক্স সেন্সেস ফোর্টে ২০২১ সালের ৯ ডিসেম্বর ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের সানাই বাজে। অল্প কিছু অতিথির উপস্থিতিতে নয় কোটি রুপি খরচের তথ্য পাওয়া যায় তাদের বিয়েতে।

Image

বিয়ের ভেন্যু হিসেবে রাজস্থানকে বেছে নেন ‘শেরশাহ’ সিনেমার আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি। দুই বছর প্রেম করার পর জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে ৬ কোটি রুপি খরচ করে বিয়ের অনুষ্ঠান সারেন তারা।

Image

রাজস্থানের যোধপুরের উমাইদ ভবনে ৩ কোটি রুপি খরচ করে বিয়ে করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। ২০১৮ সালে প্রথমে খ্রিস্টান রীতিতে বিয়ে করেন তারা, পরের দিন হয় হিন্দু রীতির বিয়ে।

Image

২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। রাজস্থানের সাবাই মাধোপুরে চতুর্দশ শতকের সিক্স সেন্সেস ফোর্টে প্রায় ৪ কোটি রুপি খরচ হয় তাদের বিয়েতে।

Image

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে পতৌদি নবাব পরিবারের ছেলে অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে অভিনেত্রী কারিনা কাপুরের বিয়েকে ‘রাজকীয়’ হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, ২০১২ সালে ওই বিয়েতে খরচ হয় প্রায় ১০ কোটি রুপি।