এবার কলকাতার সিনেমায় পরীমনি
আগামী ১০ অগাস্ট এক বছরে পা দেবে পরীমনির ছেলে রাজ্য। ছেলের জন্মদিন কাটার পরই কলকাতায় যাবেন বলে জানিয়েছেন এই নায়িকা।
কলকাতায় বাংলাদেশের সিনেমা বেশ দর্শকপ্রিয়তা পাচ্ছে ইদানিং। ওপার বাংলার সিনেমায় বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের কাজ করাও অনেকটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাকি ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।
এবার সেই তালিকায় তারও নাম উঠতে যাচ্ছে। আর তথ্যটি পরীমনি নিজেই জানিয়েছেন আনন্দবাজারকে।
সিনেমার বিস্তারিত কিছু না জানা গেলেও ছেলে রাজ্যর জন্মদিন পালন করেই নাকি উড়াল দেবেন কলকাতায়।
আনন্দবাজার অনলাইনকে পরী বলেন, “কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটাই ক্রমশ প্রকাশ্যে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।”
আগামী ১০ অগাস্ট এক বছরে পা দেবে রাজ্য। রাজ্যের জন্মদিন কাটার পর কলকাতায় আসবেন পরীমনি।
সম্প্রতি কলকাতা এসেছিলেন পরীর স্বামী রাজ। এখানে এসে হারিয়ে যায় তাঁর ফোন। শত ঝামেলা থাকলেও ফোন হারানোর পর সবার প্রথমে পরীর সঙ্গেই যোগাযোগ করেছিলেন রাজ। এ কথা নিজেই জানিয়েছেন নায়িকা।
