২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছর পর কলকাতার সিনেমায় শাকিব?

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শাকিব অগাস্টে কলকাতায় যেতে পারেন; নতুন সিনেমা নিয়ে কথা হতে পারে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 08:41 PM

Updated : 20 Jul 2023, 08:41 PM

ঢালিউড কিং শাকিব খানকে সবশেষ ২০১৮ সালে দেখা গেছে কলকাতার নির্মাতা রাজ বিশ্বাসের ‘নাকাব’ সিনেমায়। মাঝখানে কোভিড মহামারীর কারণে ছেদ পড়েছে সেই আসা-যাওয়ায়।

মহামারীর দাপট কমে আসায় বাংলাদেশের কয়েকজন অভিনেতা কাজও করেছেন কলকাতার সিনেমায়। কিন্তু শাকিব থেকেছেন চুপ। অবশেষে পাঁচ বছর নাকি সেই নিরবতা ভাঙতে চলেছে শাকিবের।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শাকিব অগাস্টে কলকাতায় যেতে পারেন; নতুন সিনেমা নিয়ে কথা হতে পারে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গে।

সব ঠিক থাকলে শিগগিরই কলকাতার নতুন সিনেমার কাজ শুরু করবেন শাকিব। যদিও সিনেমায় শাকিবের নায়িকাসহ কোনোকিছু এখনও চূড়ান্ত হয়নি।

এর আগেও এসকে মুভিজের ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’ ছবিতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক।

গেল কোরবানির ঈদে মুক্তি পেয়েছে শাকিবের নতুন ছবি ‘প্রিয়তমা’, যা পেয়েছে বিপুল দর্শকপ্রিয়তা। বাংলাদেশ ছাড়াও ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে।