২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফার আসরে বিজয় বর্মার সঙ্গে জয়া

তামান্না ভাটিয়ার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন চলছে।

আইফার আসরে বিজয় বর্মার সঙ্গে জয়া

বিজয় বর্মার সঙ্গে জয়া আহসান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2023, 10:41 PM

Updated : 28 May 2023, 10:41 PM

দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় বর্মার সঙ্গে দেখা গেল অভিনেত্রী জয়া আহসানকে।

উভয় তারকাই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আইফা অ্যাওয়ার্ডের ২৩তম আসরে উপস্থিত হয়েছিলেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার আবুধাবি থেকে আইফা অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন জয়া। যেখানে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে দেখা গেছে তাকে।

প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তোলা প্রসঙ্গে জয়া আনন্দবাজারকে বলেন, “আমার অত্যন্ত পছন্দের অভিনেতা উনি। তার ‘দহাড়’ সিরিজটি দুবার দেখে ফেলেছি। এর মাঝেই তার সঙ্গে দেখা হল। টনিদা (অনিরুদ্ধ রায়চৌধুরী) আলাপ করিয়ে দিলেন। প্রিয় অভিনেতাকে কাছে পেলাম। তাই মনে হল একটা ছবি তোলার সুযোগ হাতছাড়া করা উচিৎ হবে না। তারপর তার সঙ্গে প্রায় মিনিট দশেক কথা হল।”

এই মুহূর্তে বিজয় বর্মা ‘দহাড়’ সিরিজের সাফল্যে ভাসছেন। দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন তো চলছেই।

শিগগিরই জয়া অভিনীত সিনেমা ‘কড়ক সিংহ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ সিনেমার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন বাংলাদেশের এই অভিনেত্রী।

Image

আবুধাবিতে জয়া আহসান

আনন্দবাজার অনলাইনকে জয়া জানিয়েছেন, ‘কড়ক সিংহ’র জন্যই টিমের সঙ্গে তিনি আবুধাবিতে গিয়েছেন।

এছাড়াও আগামী সপ্তাহে জয়া অভিনীত ও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাবে।