১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদ মোবারক জানালেন দেশের তারকারা

কোভিড মহামারীর ‘আগ্রাসন’ পেরিয়ে উদযাপিত হচ্ছে ঈদ। উৎসবের শুভেচ্ছা জানিয়ে নিজেদের ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন বাংলাদেশ নাটক-সিনেমা জগতের নানা বয়সের তারকারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 03:28 PM

Updated : 22 Apr 2023, 03:29 PM

Image

সংগীত শিল্পী দিলশাদ নাহার কনা এবং অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। ছবি বলে দেয়, ঈদের মেজাজেই আছেন তারা।

Image

‘সেলফি তোলার ব্যর্থ চেষ্টা’ ক্যাপশেনে স্বামী নির্মাতা বদরুল আনাম সৌদের সঙ্গে ছবি দিয়ে সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা

Image

“ঈদের আনন্দ সবার জন্য আশীর্বাদ হয়ে আসুক,” শুভকামনা জানিয়ে লিখেছেন জয়া আহসান।

Image

ঈদের ছুটিতে ঢাকার বাইরে স্বামী সনি পোদ্দারের সঙ্গে বেড়াতে গেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন এই নায়িকা।

Image

‘মানবিক ও ভদ্র’ হওয়ার পরামর্শ অভিনেতা চঞ্চল চৌধুরীর। ফেইসবুকে লিখেছেন, “যে কোনো ব্যাপারে কেউ কোনো প্রশংসা করলে তাকে অন্তত ধন্যবাদটা দিতে হয়। এটা ভদ্রতা…অনেকে প্রশংসা পাওয়াটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করেন। এই শিক্ষা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সবাইকে ঈদ মোবারক। আসুন, সবাই মানবিক ও ভদ্র হই।’

Image

ঢাকাই সিনেমায় একসময়ের নায়ক ওমর সানি সিনেমায় খুব একটা নিয়মিত না হলেও সোশাল মিডিয়ায় দারুণ সক্রিয়। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সানি।

Image

এবারের ঈদ নায়িকা অপু বিশ্বাসের জন্য ‘বিশেষ’, কারণ মুক্তি পেয়েছে তার ‘লাল শাড়ি’ সিনেমা। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা তৈরি হয়েছে অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে।

Image

সবাইকে ‘ভালোবাসা’ জানিয়ে নায়ক জায়েদ খান বলেছেন, সবার ঈদ আনন্দে কাটুক।