২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

নারী দিবসে ৩ শিল্পীর ‘নারী যায় বাড়ি’

আগামী ৮ মার্চ নারী দিবসে প্রচারে আসবে গানটি।

নারী দিবসে ৩ শিল্পীর ‘নারী যায় বাড়ি’
'নারী যায় বাড়ি' গানের শিল্পীরা। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 10:38 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

নারী দিবস ঘিরে তৈরি হয়েছে নতুন গান ‘নারী যায় বাড়ি’। এতে কণ্ঠ দিয়েছেন সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম।

শহীদ মাহমুদ জঙ্গীর কথায় ও পিলু খানের সুরে গানটি প্রকাশ করবে ‘আজব রেকর্ডস’। রোববার নারী দিবসে প্রচারে আসছে গানটি। 

গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম; অ্যানিমেশন ভিডিও নির্মাণ করছেন মীর হিশাম ও সারাফ চিশতী।

বিজ্ঞপ্তিতে গানটি নিয়ে জঙ্গী বলেন, "নারীরা আজীবন তাদের নিজের ঘর খুঁজে বেড়ায়। কখনো বাবার ঘর, কখনো স্বামীর ঘর, কখনো পুত্রের ঘর৷ তার নিজের ঘর কি সে কখনো খুঁজে পায়? চিরন্তন এই প্রশ্ন নিয়ে গান 'নারী যায় বাড়ি'।

পিলু খান বলেন, "জঙ্গী ভাইয়ের সাথে গত চার দশকে নানা বিষয়ভিত্তিক গান করেছি। এবার সেখানে আরেকটি বিষয় যুক্ত হল। আশা করি শ্রোতাদের ভালো লাগবে এ গান।"

কোনাল জানিয়েছেন, শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খানের গান করতে পেরে তিনি আনন্দিত। এই অভিজ্ঞতাকে সংগীত জীবনের ‘একটি অর্জন’ বলে মনে করেন তিনি।। 

অন্তরা বলেন, "একজন নারী হিসেবে এমন কথার গানে নিজেকে খুঁজে পেয়েছি৷ আশা করছি গানটি প্রচারে এলে ভালো লাগবে।"

আরেক সংগীতশিল্পী মাশাও গানটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন।

"সবার সাথে কাজটি করতে পেরে খুব ভালো লেগেছে৷ জঙ্গী ও পিলু ভাইয়ের সঙ্গে কাজ করতে পারা দারুণ ব্যাপার। মাসুম ভাই খুব সুন্দর সংগীয়ায়োজন করেছেন। কাজটি করে আমার খুব ভালো লেগেছে, আশা করি যারা শুনবেন তাদেরও ভালো লাগবে।" 

'নারী যায় বাড়ি' গানটি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে। গানটির ভিডিও প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ তিন শিল্পীর সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে।