২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্থ-অপর্ণার ‘মেইড ইন চিটাগং’

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত এই হাস্য-রসাত্মক চলচ্চিত্র।

পার্থ-অপর্ণার ‘মেইড ইন চিটাগং’

‘মেইড ইন চিটাগং’ সিনেমার দৃশ্যে পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 11:09 PM

Updated : 07 Nov 2022, 11:08 PM

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হাস্য-রসাত্মক চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর। এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চট্টগ্রামের পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ।

চট্টগ্রামের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি দিলেও সারা দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেওয়ার পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা ইমরাউল রাফাত। 

ওয়েব প্লাটফর্ম বিঞ্জের জন্য এটি নির্মাণ করা হয়েছে জানিয়ে তিনি গ্লিটজকে বলেন, “চট্টগ্রামের দর্শকদের জন্য বিশেষভাবে দুটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে৷ পরে অনলাইন ওয়েব প্লাটফর্ম বিঞ্জের মাধ্যমে সবাই সিনেমাটি দেখতে পাবেন।”

চট্টগ্রামের কোন দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জানতে চাইলে রাফাত বলেন, সুগন্ধা সিনেমা হল এবং ফিনলের সিলভার স্ক্রিনে দেখানো হবে।

“তবে পরে দর্শক চাহিদা বিবেচনা অন্যান্য হলেও মুক্তি দেওয়া হতে পারে,” বলেন তিনি।

Image

পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ, দুজনের বাড়িই চট্টগ্রামে

ইমরাউল রাফাত পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন এনামুল কবির সুজন। এতে পার্থ ও অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহ।

পরিচালক রাফাত বলেন, “আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হলেও খুব বেশি সিনেমা হয়নি। এই সিনেমাটি সবার পছন্দ হবে বলেই আশা করছি।”