২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইশারা ভাষার রেস্তোরাঁয় মিম

ভিডিওতে মেনু কার্ড দেখিয়ে মিম বলেন, প্রতিটি খাবারের পাশে ‘ইশারা ভাষা’ দেওয়া আছে। যাতে সেটি দেখে ক্রেতারা খাবারের নাম ওয়েটারদের ইশারার মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 01:18 PM

Updated : 30 Apr 2023, 05:17 PM

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম গিয়েছিলেন মুম্বাইয়ের এক রেস্তোরাঁয়, যেখানে খাবারের অর্ডার করতে হলে ভাবের আদান প্রদান চলে ইশারায়। কারণ ওয়েটাররা কথাও বলতে পারেন না, কানেও শোনেন না।

তবে কি রেস্তোরাঁ থেকে খালি মুখে ফিরতে হয়েছিল এই নায়িকাকে?  এক ভিডিওতে সেই অভিজ্ঞতা মিম তুলে ধরেছেন তার ফেইসবুকে।

মিম লিখেছেন, “রেস্টুরেন্টে ইশারা ভাষার মাধ্যমে খাবার অর্ডার করা জীবনের একটা অসাধারণ অভিজ্ঞতা। বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আশা করি, বাংলাদেশের রেস্টুরেন্টেও কখনও এমন চালু হবে।“

ভিডিওতে মেনু কার্ড দেখিয়ে মিম বলেন, প্রতিটি খাবারের পাশে ‘ইশারা ভাষা’ দেওয়া আছে। যাতে সেটা দেখে ক্রেতারা খাবারের নাম ওয়েটারদের ইশারার মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন।

এই ভিডিও শেয়ার করার জন্য ভক্ত অনুরাগীরা মিমকে সাধুবাদ জানিয়েছেন। কেউ আবার মিমকেই ঢাকায় এ ধরনের রেস্তোরাঁ খোলার পরামর্শ দিয়ে বসেছেন।

গত বছর মুক্তি পাওয়া ‘পরাণ ও দামাল’ সিনেমা দিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রীকে চলতি বছরে পাওয়া যাবে সিনেমা এবং ওটিটি সিরিজে।