Published : 27 Sep 2022, 12:35 AM
রানি দ্বিতীয় এলিজাবেথ গত হয়েছেন দুই সপ্তাহ হল, এখন তাকে নিয়ে নির্মিত সিরিজ দ্য ক্রাউনেও রানির চরিত্র রূপায়নকারী বদলে যাচ্ছে।
সিএনএন সোমবার জানিয়েছে, নেটফ্লিক্সের জনপ্রিয় এই সিরিজে এখন রানির চরিত্রে আসছেন ইমেলডা স্ট্যানটন।
দ্য ক্রাউনের এর আগের সিজনগুলোতে রানি এলিজাবেথের চরিত্রে অভিনয় করেছিলেন অলিভিয়া কোলম্যান।
সিএনএন জানিয়েছে, আগামী ৯ নভেম্বর থেকে এ সিরিজের সিজন ৫ প্রচার হবে। আর তাতেই রানির ভূমিকায় দেখা যাবে ব্রিটিশ অভিনেত্রী ইমেলডাকে।
গত ৮ সেপ্টেম্বর রানির মৃত্যুর পর সিরিজের সিজন ৬ এর কাজ স্থগিত রাখে নেটফ্লিক্স। এখন তা শুরুর প্রস্তুতি চলছে।
পুরানো খবর:
রানির মৃত্যুতে ‘দ্য ক্রাউন’র কাজ স্থগিতপুরানো খবর:
নাটক-সিনেমা-তথ্যচিত্রে রানি কাহিনিপুরানো খবর:
পর্দায় রানি দ্বিতীয় এলিজাবেথের বেশেরানির জীবদ্দশাতে তাকে নিয়ে তৈরি হওয়া চলচ্চিত্র, নাটক, তথচিত্র, সিরিজের মধ্যে ব্যাপক প্রশংসিত ও আলোচিত সিরিজ দ্য ক্রাউন। গত গত ছয় বছর ধরে এটি প্রচারিত হচ্ছে স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্সে।
দ্য ক্রাউনের প্রথম ও দ্বিতীয় সিজনে রানির ভূমিকা রূপায়ন করেছিলেন ক্লেয়ার ফো। এরপর আসেন অলিভিয়া। এখন আসতে যাচ্ছেন ইমেলডা।
নেটিফ্লিক্স জানিয়েছে, সিরিজের সিজন ৫ এর কাহিনী আবর্তিত হবে রানির যুক্তরাজ্যের সিংহাসনে আরোহনের ৪০ বছর পূর্তি ঘিরে। প্রিন্স চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়নার সংসার ভেঙে যাওয়াও থাকবে এই সিজনেই।