২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতিবাচক চরিত্র অক্ষয়ের পছন্দ

নেতিবাচক চরিত্রে অভিনয় উপভোগ করেন অক্ষয় কুমার।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 12:05 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

নেতিবাচক চরিত্রে অভিনয় উপভোগ করেন বলে জানিয়েছেন বলিউডি অভিনেতা অক্ষয় কুমার। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

মুক্তি প্রতীক্ষিত ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। এ ব্যাপারে সিনেমাটির এক প্রচার অভিযানে অক্ষয় বলেন, “ভিলেনের চরিত্রে অভিনয় করাটা উপভোগ করেছি আমি। বেশ কয়েক বছর আগে ‘আজনবি’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলাম; এ ধরনের চরিত্রে অভিনয় করতে ভালোই লাগে আমার।”

‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’র আয় একশ কোটি রুপি ছাড়িয়ে যাবে, অনুষ্ঠানে এমন আশাবাদও ব্যক্ত করেছেন অক্ষয়। তিনি বলেন, “আমি খুশি যে, ভালো ভালো পরিচালকদের সঙ্গে কাজ করার জন্য ভালো সব অফার পাচ্ছি আমি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এর জন্য; ঈশ্বরকে সবসময়ই ধন্যবাদ জানাই এ কারণে। আশা করছি, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’-এর আয় একশ কোটি ছাড়াবে।” 

মিলান লুথরিয়া পরিচালিত মুম্বাইয়ের অপরাধজগতের কাহিনি নিয়ে নির্মিত এই সিনেমায় অক্ষয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন ইমরান খান এবং সোনাক্ষি সিনহা। সিনেমাটি মুক্তি পাবে ১৫ আগস্ট।