২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খলচরিত্রে সিদ্ধার্থ

মোহিত সুরির সিনেমা ‘দি ভিলেন’-এ নেতিবাচক চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 02:11 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

মোহিত সুরির পরবর্তী সিনেমায় খলচরিত্রে অভিনয় করবেন নবাগত সিদ্ধার্থ মালহোত্রা। ‘আশিকি ২’-এর সাফল্যের পর এবার ‘দি ভিলেন’ সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরিচালক মোহিত সুরি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। আর সিনেমার খাতিরেই নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

মোহিত সিনেমাটি সম্পর্কে বলেন, “এটি একটি ভিলেনকেন্দ্রিক সিনেমা। খলচরিত্রের একজন প্রেমে পড়ার পর নিজের ভিতরের ভালো দিকটি খুঁজে পায়। ‘আশিকি ২’-এর শুটিংয়ের সময় সিদ্ধার্থর সঙ্গে কথা হয় আমার। আর তখনই মনে হয় চরিত্রটির জন্য সে আদর্শ। একজন ছাত্র হিসেবে পরিচিতি পাওয়া অভিনেতাকে খলচরিত্রে দেখবেন দর্শকরা।”

মোহিতের সঙ্গে কাজ করার ব্যাপারে দারুণ আগ্রহী সিদ্ধার্থ। তিনি বলেন, “মোহিত একজন সাধারণ ব্যক্তির মতোই। হয়তো তার বয়স এবং কাজের ধরনই তাকে এভাবে তুলে ধরেছে। সেই আমার ভিতরকার খারাপ দিকটি পর্দায় তুলে আনতে পারবে।”

বালাজি মোশন পিকচারস-এর ব্যানারে ‘দি ভিলেন’ সিনেমার শুটিং সেপ্টেম্বর মাসে শুরু হতে যাচ্ছে। ২০১৪-তে মুক্তি পাবে সিনেমাটি।