২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে প্রতিদিন ‘রোজাদার’

রমজানে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘রোজাদার’।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 11:42 AM

Updated : 25 Apr 2022, 06:54 PM

এবারেও রমজান উপলক্ষে নাট্যনির্মাতা দীপু হাজরা তৈরি করছেন প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘রোজাদার’। এই ধারাবাহিক নাটকে রোজার বিভিন্ন ভুলত্রুটি ও তার সমাধান তুলে ধরা এবং একজন বিশেষজ্ঞ কোরআন ও হাদিসের আলোকে তার ব্যাখ্যা দেবেন।

এ প্রসঙ্গে দীপু বলেন, “চার বছর ধরে একুশের প্রযোজনায় এই নাটকটি তৈরি করছি। নাটকের মাধ্যমে দর্শকদের কাছে রোজা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থান করা খুবই সহজ। আমরা রমজানে অনেক বিষয় নিয়েই উদ্বিগ্ন থাকি না জানার কারণে। আবার জানার চেষ্টা করারও সময় পাই না। বিষয়টি বিবেচনা করেই ‘রোজাদার’ নাটক। আমার মনে হয় এর মাধ্যমে রোজাদারেরা সত্যিকার অর্থেই উপকৃত হবেন।”

নাটকটি রচনা করেছেন ইকবাল খন্দকার। অভিনয় করেছেন ড. ইনামুল হক, আরমিন রিজা, জোনাক নাজ, শাহলা ইসলাম তমা, আতিকা রহমান মম, আঁখি আফরোজ, ফাইজা মেহতাব আরজু, ঈশিতা পায়েল, সিফাত আরা ইভা, এঞ্জেল শিমু, শহীদ, মরিয়ম সরকার, শিখা রহমান, রাসেল, আদি, বি কে আকাশ প্রমুখ।