২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার আদালতপাড়ায় পরমব্রত

রবিবার বিকাল বেলা। ঢাকার আদালতপাড়ায় আর দশটা দিনের মতোই কর্মব্যস্ত একটি দিন। কৈলাশ ঘোষ লেনে হঠাৎই দেখা গেল এক নারীকে সঙ্গে দিয়ে দৌড়াচ্ছেন এক তরুণ। জনতা তাকে চিনতে ভুল করলেন না। তিনি ভারতীয় বাংলা সিনেমার এ প্রজন্মের অন্যতম অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।  

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 11:31 AM

Updated : 12 Oct 2022, 03:40 PM

অনিমেষ আইচের পরিচালনতায় ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমার শুটিং করতে এখন ঢাকায় পরমব্রত। রবিবার বিকাল সাড়ে চারটায় ঢাকার আদালতপাড়ার কৈলাশ ঘোষ লেনে হঠাৎ করেই সহশিল্পী আশনা হাবিব ভাবনাকে নিয়ে হাজির হন তিনি। কাপড়ের পুটুলি হাতে ভাবনাকে নিয়ে কোর্ট হাউস স্ট্রীটের দিকে দৌড়াতে দেখা যায় সাদা শার্ট, কালো প্যান্ট পড়া পরমব্রতকে।

উৎসুক জনতাকে পাশ কাটিয়ে ছুটতে ছুটতে জনসন রোড পার হয়ে উল্টো দিকের ন্যাশনাল হাসপাতালের দিকে হারিয়ে যান তারা।

এক হাতে ভাবনাকে ধরে, অন্য হাতে পুটুলি নিয়ে গাড়ি, রিকশাকে পাশ কাটিয়ে পরমের রাস্তা পার হওয়ার দৃশ্যটি ধারণ করতে করতে ছোট্ট ক্যামেরা ইউনিটও হারিয়ে যায় একইসঙ্গে।

Image
ঢাকার আদালতপাড়ায় পরমব্রত। ছবি: প্রকাশ বিশ্বাস।

ঢাকার আদালতপাড়ায় পরমব্রত। ছবি: প্রকাশ বিশ্বাস।

কথা বলতে চাইলে এড়িয়ে যান তিনি, ছবি তুলতে চাইলে নিষেধ করেন। এমনকি হাতজোড় করে সবাইকে সরে যাওয়ারও অনুরোধ করেন পরমব্রত।

বাংলাদেশি সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন ‘হেমলক সোসাইটি’ খ্যাত পরমব্রত। অনিমেষ আইচের তৃতীয় সিনেমা 'ভয়ংকর সুন্দর'-এর শুটিং শুরু হয়েছে এপ্রিলের মাঝামাঝি সময়ে।

সিনেমাটির কাহিনি নেওয়া হয়েছে কলকাতার ক্রীড়া সাংবাদিক ও লেখক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ নামের গল্প খেকে।

সিনেমায় আরও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, দিহান, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ, এ্যালেন শুভ্র প্রমুখ।

ইমন সাহার পরিচালনায় দেশীয় শিল্পী কণার সঙ্গে সিনেমাটির জন্য গান গাইবেন ভারতের অরিজিৎ সিং ও মোনালী ঠাকুর।


‘এ দেশেও আমার দর্শক আছে!’

ঢাকাই সিনেমায় পরমব্রত, সৌমিত্র

সংগ্রামী নারীর চরিত্রে ভাবনা

আর ছবি দেখতে ক্লিক করুন

ভাবনা-পরমব্রতের ‘ভয়ংকর সুন্দর’

‘ভয়ঙ্কর সুন্দর’-এর প্রেস মিট