২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লুনির বাড়িতে রানওয়ে?

ফ্যাশন সচেতন হিসেবে বরাবরই পরিচিত মার্কিন অভিনেতা জর্জ ক্লুনি। প্রেমের খাতিরে এবার এগিয়ে গেলেন আরও এক ধাপ। শোনা যাচ্ছে, স্ত্রী আমাল আলামুদ্দিনের জন্য এবার নাকি বাড়িতে রানওয়ে বসিয়েছেন তিনি!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 08:43 PM

Updated : 25 Apr 2022, 01:19 PM

স্ত্রীর পোশাকের ব্যাপারে বলে বেশ সচেতন ক্লুনি। তাই আমালকে পোশাক নির্বাচনে সাহায্য করছেন তিনি। আর সে কারণেই বাড়িতে একটি রানওয়ে বসিয়ে নিয়েছেন।

সূত্র বলছে, বাড়ির একটি অংশকে রীতিমত ড্রেসিং রুম বানিয়ে ফেলেছেন ক্লুনি। রানওয়ে ছাড়াও লাগিয়েছেন মেঝে থেকে ছাদ পর্যন্ত লম্বা আয়না এবং নানা ধরনের বাতি, যেন সবদিক থেকে ভালোভাবে বাছবিচার করে নিজের পোশাক নির্বাচন করতে পারেন স্ত্রী আমাল। এমনকি স্ত্রীর জন্য পোশাক পছন্দও করে দিচ্ছেন ক্লুনি।

এক সূত্রের বরাত দিয়ে ইউএসউইকলি ম্যাগাজিন বলছে, স্বামীর এই সহযোগিতা ভালই উপভোগ করছেন লেবানিজ আইনজীবী আমাল।