'এটা কি তালেবানী রাষ্ট্র?'
ভারতীয় অভিনেত্রী ও উপস্থাপিকা গওহার খান এক 'মৌলবাদী' যুবকের হামলার শিকার হওয়ার ঘটনায় তোলপাড় চলছে মুম্বাই সিনেপাড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন শিল্পীরা।
পরিচালক মাধুর ভান্ডারকার টুইট করেন, "খুবই অবাক হয়েছি এটা জেনে যে, গওহার খানকে চড় মারা হয়েছে 'অভদ্র' পোশাক পড়ার জন্য। মানুষের অর্থহীন পাগলামি সীমা ছাড়িয়েছে। খুবই ন্যাক্কারজনক ঘটনা।"
ক্ষুব্ধ হয়েছেন অভিনেতা ফারহান আখতারও। তিনি লেখেন, "প্রিয় প্রাকৃতিক নির্বাচন, গওহার খানকে চড় মেরেছে যে তার মতো নীচ ব্যক্তিদের বিবর্তনের প্রক্রিয়ায় বাদ দাও।"
অভিনেতা রোহিত রয় টুইট করেন, "আজকের শিরোনাম! কি হচ্ছে এইসব? এটা কি একটা তালেবানী রাষ্ট্র?! #বাকরুদ্ধ"
