২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মেন্টাল'-এর নায়িকা বিভ্রান্তি

শাকিব খানের নতুন সিনেমা ‘মেন্টাল’ নিয়ে ফের জটিলতা দেখা দিয়েছে। সিনেমায় প্রধান নায়িকা কে হচ্ছেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছেন না পরিচালক শামীম আহমেদ রণি  ও প্রযোজক পারভেজ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 01:45 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

পুরনো খবর:

এবার ‘মেন্টাল’ শাকিব
‘মেন্টাল’ শাকিবের প্রেমিকা তিশা

পরিচালক ও প্রযোজক কখনও বলছেন ‘মেন্টাল’ শাকিবের বিপরীতে প্রধান নায়িকা আঁচল আবার কখনও বলছেন তিশাই মূল নায়িকা।

‘মেন্টাল’ সিনেমার পরিচালক শুরুতে জানিয়েছিলেন, সিনেমার মুখ্য চরিত্র সিমিরূপে দেখা যাবে আঁচলকে।  গল্পের প্রয়োজনে আরও দুটি নারী চরিত্র থাকছে, যার একটিতে পড়ে তিনি গায়িকা পড়শিকে চুক্তিবদ্ধ করেন

এখন পরিচালক বলছেন, “আঁচল নন, তিশা করবেন ‘সিমি’ চরিত্রটি।  মেন্টাল শাকিব -আঁচলের সিনেমা নয়, বরং শাকিব -তিশার সিনেমা হতে চলছে। আমরা বলতে চাই, সিনেমাতে আঁচলও থাকবেন। কিন্তু সিনেমার গল্পে আমরা তিশাকেই মুখ্য চরিত্রে রাখছি। আঁচল  ও পড়শি সমান্তরাল দুটি চরিত্রে অভিনয় করবেন।  “

বিষয়টি নিয়ে অভিনেত্রী আঁচলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,“ আমার সঙ্গে চুক্তির সময় আমাকে বলা হয়েছিল আমি সিনেমার প্রধান চরিত্রটি করছি। তিশা ও পড়শির ব্যাপারটি পরে শুনেছি। সিনেমাতে তিশার চরিত্রটি কেমন তা আমি জানি । সিমি চরিত্রটির ব্যাপ্তি খুব কম।  এখন যদি পরিচালক বলে থাকেন, ‘মেন্টাল’ শাকিব ও তিশার সিনেমা, আমার কিছু করার নাই। ”

সিনেমায় নিজের চরিত্র নিয়েও সন্তুষ্ট আঁচল।

“আমার চরিত্রটি আমি জানি। আমার খুব পছন্দ হয়েছে চরিত্রটি। শাকিবের সঙ্গে চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে  এ চরিত্রে পরিচালক আমাকে ভিন্নরূপে উপস্থাপন করবেন। “

এদিকে শোনা যাচ্ছে তিশাকে রাজি করাতে বেশ কাঠ-খড় পোড়াতে হয়েছে পরিচালককে। চিত্রনাট্যে পরিবর্তন আনার পরই সিনেমায় অভিনয়ে সম্মতি দেন তিশা।