২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ কেজি ওজন কমালেন ফুয়াদ

ওজন কমাতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন সংগীত পরিচালক ফুয়াদ।  চলতি বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার করেন তিনি। এর ফলে তার ওজন ৩০ কেজি কমেছে বলে তার ফেইসবুক পেইজে জানানো হয়েছে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 04:50 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

পুরনো খবর:

ফুয়াদের তত্ত্বাবধানে প্রতিযোগীরা
শুভর ‘অনেক স্বপ্ন’

ফুয়াদের আগের অবস্থা ও বর্তমান অবস্থার একটি ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আরও জানানো হয়েছে, আগামী দিনগুলোতে তার ওজন আরও ৪৫ কেজি কমানো হবে।

অস্ত্রোপচারের মাধ্যমে ফুয়াদের ওজন কমানোর তথ্য নিশ্চিত করেছেন তার ব্যান্ড এফএনএফ-এর সদস্য শুভ। তিনি গ্লিটজকে বলেন, “জুন মাসের দিকে তিনি আমেরিকা গিয়েছিলেন। সেই সময় শরীরের ওজন কমাতে অস্ত্রোপচার করান। অপারেশনের পরবর্তী সময়টা তার বেশ কষ্টেই কেটেছে।”

Image
ছবি: ফুয়াদ আল মুক্তাদিরের ফেইসবুক

ছবি: ফুয়াদ আল মুক্তাদিরের ফেইসবুক

শুভ আরও জানান, ফুয়াদ যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তখন তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন। সেখান থেকে ফেরার পর ৩০শে অক্টোবর তারা ব্যান্ডের প্রথম কনসার্ট করে। এ মাসে আরও কয়েকটি কনসার্টের পরিকল্পনা আছে তাদের।

ফুয়াদ শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছেন জানিয়ে শুভ আরও বলেন, “অস্ত্রোপচারের পরের মাস পর্যন্ত জটিলতা ছিলো। সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন তিনি।