২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ মাতাচ্ছে 'ব্যাং ব্যাং'

দক্ষিণের নিজস্ব সিনেমার ভিড়ে সাধারণত হিন্দি সিনেমা জায়গা করে নিতে পারে না। কিন্তু 'ব্যাং ব্যাং' যেন সব রেকর্ড ভাঙ্গার পণ করেছে। কেরালায় সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমায় পরিণত হয়ে হয়েছে হৃতিক রোশান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই সিনেমাটি । 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 06:28 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

প্রথম সপ্তাহেই কেরালায় 'ব্যাং ব্যাং' আয় করেছে চার কোটি রুপিরও বেশি।

সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে এই খবর জানিয়েছেন স্বয়ং হৃতিক। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "কেরালায় আমার সিনেমাটি এত ভাল সাড়া পেয়েছে দেখে আমি অনেক খুশি। সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমার সিনেমাটি সফল করার জন্য।"

মালায়ামভাষীদের রাজ্য কেরালায় ১০৫টি হলে মুক্তি পেয়েছিল 'ব্যাং ব্যাং', তাও আবার হিন্দিতে। প্রথম দিনেই কোচি শহরে এই সিনেমার ৪০টি শো হয়।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ব্যাং ব্যাং' হলিউডি সিনেমা 'নাইট অ্যান্ড ডে'র আনুষ্ঠানিক রিমেইক। ২রা অক্টোবর মুক্তি পাওয়া অ্যাকশন ঘরানার এই সিনেমাটি এরই মধ্যে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।

পুরনো খবর:

'সমালোচিত সিনেমাই ১০০ কোটির বেশি আয় করে'
চারদিনেই একশ কোটি
‘কিক'কে হারিয়ে দিলো ‘ব্যাং ব্যাং’