১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গৌরীতে যে কারণে ‘শান্তি পেয়েছেন আমির’

গৌরীর চোখে আমির একজন যত্নশীল, মানবিক ও নির্ভরযোগ্য মানুষ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 12:06 AM

Updated : 11 Sep 2026, 03:35 PM

যার মাঝে শান্তি ‘খুঁজে পেয়েছেন’ বলিউডি অভিনেতা আমির খান, তিনি গৌরি স্প্র্যাট। যাকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিলেন আমির। প্রচারের আলো থেকে দূরে থাকা গৌরী স্প্র্যাট আমিরের সুবাদে অন্যতম আলোচিত এক নামে পরিণত হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, গৌরীর সঙ্গে আমিরের যোগাযোগ শুরু ২৫ বছর আগে। মাঝে ছেদ পড়লেও কয়েক বছর আগে তাদের ফের যোগাযোগ হয়। আমিরের ভাষ্য, গেল দু বছর ধরে তারা এক সঙ্গে আছেন।

বেঙ্গালুরু নিবাসী গৌরী সেখানকার খ্যাতনামা স্যালন মালিক রীতা স্প্র্যাটের মেয়ে। জীবনের বেশিরভাগ সময়ে গৌরী বেঙ্গালুরুতে কাটিয়েছেন। গৌরীর বাবা তামিল এবং মা পাঞ্জাবী। তবে দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত একজন কমিউনিস্ট চিন্তাবিদ ও রাজনৈতিক কর্মী। ১৯২০ এর দশকে তিনি ভারতে এসে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। 

ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ফিলিপ স্প্র্যাটকে কারাগারেও যেতে হয়েছিল। একটা সময়ে তিনি ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 

গৌরী ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। এরপর ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি নামে একটি ফ্যাশন কোর্স করেন গৌরী।

তার লিঙ্কডইন প্রোফাইল বলছে, বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিবিলান্ট স্যালন চালাচ্ছেন। ব্র্যান্ড উন্নয়ন ও গ্রাহকসেবাভিত্তিক বিভিন্ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই নারীর। আমিরের প্রযোজনা সংস্থাতেও কাজ করছেন গৌরী। তার সাত বছরের একটি সন্তান রয়েছে।

গৌরীকে নিয়ে আমিরের ভাষ্য, “আমরা একে অপরের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

গৌরীর সঙ্গে আমিরের প্রেমের খবর সামনে আসে গেল বছর তার জন্মদিনে। এর পর বিভিন্ন সাক্ষাৎকারে আমির বলেন, তিনি গৌরীর মধ্যে তিনি এমন এক ধরনের শান্তি, স্থিরতা ও আন্তরিকতা খুঁজে পেয়েছেন, যা তার জীবনের এই পর্যায়ে এসে খুব প্রয়োজন ছিল। 

আমির বলেন, “আমি খুব সৌভাগ্যবান যে গৌরীর মত একজন মানুষ আমার জীবনে এসেছে। তার সঙ্গে থাকলে আমি শান্তি অনুভব করি।”

চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে আমির আরও বলেন, “মনে হয়, জীবনের এই পর্যায়ে এসে আমি যেন পূর্ণতা পেয়েছি।”

আর গৌরীর ভাষায়, তিনি আমিরকে কখনো সুপারস্টার হিসেবে দেখেননি। তার চোখে আমির একজন যত্নশীল, মানবিক ও নির্ভরযোগ্য মানুষ। 

আমিরের খুব বেশি সিনেমা দেখা হয়নি গৌরীর । তিনি বলেছিলেন, আমিরের মাত্র দুটি সিনেমা ‘লগন’ ও ‘দিল চাহতা হ্যায়’ দেখেছেন।

এ প্রসঙ্গে আমিরের ভাষ্য, “গৌরী সে আমাকে কোনো সুপারস্টার হিসেবে দেখে না। একজন মানুষ ও সঙ্গী হিসেবে দেখে। সম্ভবত এটাই আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক।”

গৌরীর সঙ্গে ঘর বাঁধলেন আমির খান

প্রবল বৃষ্টির মধ্যেই আমিরের বিয়ের প্রস্তুতি

আমিরের তৃতীয় বিয়ের সানাইয়ের সুরথাকবেন ছেলেমেয়েরাও

আমিরের জীবনে নতুন সঙ্গীবিয়ের ঘণ্টা বাজছে জুলাইয়ে

আবারো বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

আমিরের প্রেমিকা কে এই গৌরী স্প্র্যাট?

আবারো বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

আমিরের তৃতীয় বিয়েতে অতিথি কারাজাঁকজমক হবে?