২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক এক বিজ্ঞাপনে কাজ করছেন করন জোহর ও লারা দত্ত

নিজস্ব স্টাইল আর ফ্যাশন বিষয়ক জ্ঞানগরিমার জন্য করন জোহরের বিশেষ নামডাক রয়েছে বলিউডে। বিভিন্ন ফ্যাশন শোতে তার বিশেষ উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এখন ফ্যাশন সচেতন এই পরিচালক ও উপস্থাপক লুই ভুইত্তোর বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন। একই বিজ্ঞাপনে কাজ করবেন আরেক বলিউড তারকা লারা দত্ত। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 02:27 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

জুলাই ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নিজস্ব স্টাইল আর ফ্যাশন বিষয়ক জ্ঞানগরিমার জন্য করন জোহরের বিশেষ নামডাক রয়েছে বলিউডে। বিভিন্ন ফ্যাশন শোতে তার বিশেষ উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এখন ফ্যাশন সচেতন এই পরিচালক ও উপস্থাপক লুই ভুইত্তোর বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন। একই বিজ্ঞাপনে কাজ করবেন আরেক বলিউড তারকা লারা দত্ত। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। এই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে বিশেষ উত্তেজিত বোধ করছেন করন সে কথা জানিয়েছে অকপটে। লন্ডনের এক রাস্তায় একদিনের এক শুটিংয়ে অংশ নেবেন তিনি। বিজ্ঞাপনে এক ফরাসী ডিজাইনারের তৈরি চামড়ার কিছু পণ্যের বিজ্ঞাপন করবেন করন। পুরো বিজ্ঞাপনা বিনে পয়সায় করে দিচ্ছেন তিনি। কারণ আর কিছু না, ওই ব্রান্ডের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। করন বলেন, ওই ব্রান্ডটির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তার 'কভি আল বিদা না কেহনা' ছবি এবং তার 'কফি উইথ করন' টক শোটির ডিজাইন করে দিয়েছে এই ব্রান্ড। করন নিজেও একজন ডিজাইনার। শাহরুখ খানের 'কৌন বনেজা ক্রোড়পতি' চলাকালে শাহরুখের ডিজাইনার হিসেবে কাজ করেছেন তিনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০২০ ঘ.