২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে ছবি দিয়ে ক্যাটরিনার সোশাল মিডিয়ায় ফেরা

সোশাল মিডিয়া থেকে হঠাৎ উধাও হওয়া ক্যাটরিনা কাইফ জন্মদিনে আবার ফিরবেন, সেই সঙ্গে ‘মা’ হওয়ার খবরও জানাবেন- এমন আশায় ছিল ভক্তকূল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 05:24 PM

Updated : 02 Aug 2022, 11:55 AM

অনুরাগীদের প্রথম চাওয়াটি পূরণ হয়েছে। কিন্তু দ্বিতীয়টিতে আবারও জল ঢেলে দিয়েছেন এই বলিউড তারকা।

শনিবারই ৩৮ বছর পূর্ণ করেছেন ক্যাটরিনা। বিয়ের পর প্রথম জন্মদিনটি স্বামী ভিকি কৌশল, অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ, ভাইবোনসহ অন্যদের সঙ্গে নিয়ে উদযাপন করেছেন মালদ্বীপের সমুদ্র সৈকতে।

এনডিটিভি জানিয়েছে, ক্যাটরিনা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সৈকতে জন্মদিন উদযাটনের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ‘জন্মদিন ওয়ালা দিন’।

ছবিতে অভিনেত্রীকে তার ‘গার্ল গ্যাংয়ের’ সঙ্গে পোজ দিতে দেখা গেছে, সঙ্গে আছেন অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ, বোন ইসাবেল, ভাই সানি কৌশল এবং তার কথিত প্রেমিকা শর্বরী বাগসহ কয়েকজন। 

ছবি পোস্টের পর শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন বলিউডে ক্যাটের সহশিল্পী, পরিচালক এবং শুভাকাঙ্ক্ষীরা।

অভিনেত্রী নেহা ধুপিয়ার মন্তব্য, ‘সানসাইন গার্ল’।

নায়িকা প্রীতি জিনতা লিখেছেন “শুভ জন্মদিন সুইটি।”

মা হওয়ার গুঞ্জনের মধ্যেই রাঁধুনি হওয়ার চেষ্টা ক্যাটরিনার  

“শুভ জন্মদিন ক্যাটরিনা, একটি সুন্দর দিন” লিখে শুভেচ্ছা জানান পরিচালক অভিষেক কাপুর। নোবেলজয়ী মালালা ইউসুফজাইও ক্যাটকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন।

আনন্দ-উচ্ছ্বাসের ছবি পোস্ট করেছেন ইসাবেল ও ইলিয়ানাও।

ক্যাটরিনার অন্তঃসত্ত্বা বলে গুঞ্জন চলছে, তা নিয়ে চর্চা চলছে ভারতের সংবাদপাড়া্য়ও।

ক্যাটরিনা বেশ সক্রিয় থাকেন সোশাল মিডিয়ায়। কিন্তু গত ২৫ মের পর থেকে উধাও ছিলেন নেট জগতে। তা তার মা হওয়ার গুঞ্জনকে আরও উসকে দেয়।

কিন্ত ক্যাটরিনার কোনো ঘোষণা না দেখে ওই গুঞ্জনকে নিছক গুজব হিসেবেই দেখছেন এখন ভক্তকূল।