২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানে ‘রেহানা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার ৭ জুলাই

কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ৭ জুলাই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 11:22 AM

Updated : 10 Oct 2022, 06:04 PM

সহ-প্রযোজক রাজীব মহাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭ জুলাই সকাল ১১টায় কান শহরের ডুবিসি থিয়েটারে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

Image
‘রেহানা মরিয়র নূর’ চলচ্চিত্রের দৃশ্যে বাঁধন।

‘রেহানা মরিয়র নূর’ চলচ্চিত্রের দৃশ্যে বাঁধন।

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের ‘আঁ সেত্রাঁ রিগা’ বিভাগে নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমাটি নির্বাচিত হয়েছে। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও করেছেন সাদ।

এ উৎসবে যোগ দিতে ইতোমধ্যে নির্মাতা সাদ, অভিনেত্রী বাঁধনসহ ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের সাত সদস্যের একটি দল প্যারিসে পৌঁছে ১০ দিনের কোয়ারেন্টিনে রয়েছেন।

কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৬ জুলাই; ৫ জুলাই কোয়ারেন্টিন পর্ব শেষ করে উদ্বোধনী দিনেই অংশ নেওয়ার কথা রয়েছে সাদ-বাঁধনদের।

রেহানা: সাদ-বাঁধনরা প্যারিসে, কানে যোগ দেবেন ৬ জুলাই

রেহানা চরিত্র নির্মাণের গল্প শোনালেন সাদ  

নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরি হক বাঁধন ছাড়াও এ দলে রয়েছেন নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু, চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, কালারিস্ট চিন্ময় রায় ও শব্দ প্রকৌশলী শৈব তালুকদার।

সিনেমার প্রযোজক জেরেমি চুয়া সিঙ্গাপুর থেকে যোগ দেবেন জুলাইয়ের প্রথম সপ্তাহে।

উৎসবের পর্দা নামবে ১৭ জুলাই, পরদিনই সাদ-বাঁধনদের দেশে ফেরার কথা রয়েছে।

Image
প্যারিসে পৌঁছার পর কোয়ারেন্টিনে ‘রেহানা’ টিম। ছবি: আব্দুল্লাহ মোহাম্মদ সাদ

প্যারিসে পৌঁছার পর কোয়ারেন্টিনে ‘রেহানা’ টিম। ছবি: আব্দুল্লাহ মোহাম্মদ সাদ

রেহানা মরিয়ম নূর নামে ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।

রেহানা মরিয়ম নূর: কে এই সাদ

কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের চলচ্চিত্র  

পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ও সহ-প্রযোজনায় রয়েছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।