২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যতের চিন্তায় মেগান ফক্স ও মেশিন গান কেলি

প্রেমকে পরিণয়ের সুতায় গাঁথার পরিকল্পনায় বিভোর মেগান ফক্স ও মেশিন গান কেলি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2020, 09:13 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

মার্কিন অভিনেত্রী মেগান ফক্স ও র‌্যাপ গায়ক মেশিন গান কেলি এবার প্রেমের বন্ধনটা শক্ত করতে চলেছেন। অন্তত সেরকমই আভাস দিয়েছেন ট্রান্সফরমার্স খ্যাত অভিনেত্রী।

পিপল ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ফক্স বলেন, “সে (মেশিন গান কেলি) কয়েকদিন আগে আমার সন্তানদের সঙ্গে দেখা করেছে, প্রথমবারের মতো।”

ফক্সের মতে এটা তাদের সম্পর্ককে পাকাপোক্ত করার একটা পদক্ষেপ।

ওই প্রতিবেদনে পারিবারিক সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়, “তারা এখন সম্পর্কের ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ। যে কারণে ভবিষ্যতের ভাবনায় তারা নিজেদের আবদ্ধ রেখেছেন। তারা এখন বেশি সময় একসঙ্গে পার করছেন।”

‘মিডনাইট ইন দ্য সুইচগ্রাস’ ছবিতে কাজ করতে গিয়ে পরিচয় হয় এই দুই শিল্পীর। আর তাদের সম্পর্কে বিষয়ে ঘোষণা দেন এই গ্রীষ্মে।

মেগানের প্রাক্তন স্বামী ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে বিচ্ছেদ ঘটে ২০১৯ সালে। তাদের নোয়া (৭), বোধি (৬) ও জার্নি (৩) – তিন ছেলে সন্তান রয়েছে।