২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপস্থাপনায় নাজিফা তুষি

প্রথমবারের মতো কোনো টিভি অনুষ্ঠান উপস্থাপনায় যুক্ত হলেন ‘আইসক্রিম’ খ্যাত অভিনেত্রী নাজিফা তুষি। আরটিভির কেশ পরিচর্যা বিষয়ক ‘কুমারিকা কেশকাহন’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 05:18 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

নাজিফা তুষি বলেন, “আগেও উপস্থাপনার সুযোগ পেয়েছি কিন্তু করতে রাজি হইনি। তবে আরটিভির কেশ পরিচর্যা বিষয়ক নতুন অনুষ্ঠানের জন্য আমাকে উপস্থাপনার ব্যাপারে জানানো হলে সুযোগটা নিয়েছি। অনুষ্ঠানটির মাধ্যমে কেশ সুন্দর রাখার পরামর্শ দেয়া হবে।”

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নূর হোসেন হীরা।

তিনি জানান, ভিন্নধর্মী এই অনুষ্ঠানে চুলের যত্নের নানা পরামর্শ দেওয়া হবে। এছাড়াও অনুষ্ঠানে একজন সাধারণ দর্শকও থাকবেন। আমন্ত্রিত অতিথি শোনাবেন তার লম্বা কেশের রহস্য ও যত্নের নানা কথা।

অনুষ্ঠানে আরো থাকবে আয়ুর্বেদিক উপাদানের মাধ্যমে কেশ পরিচর্যা ও ঝটপট হেয়ারস্টাইলের টিউটোরিয়াল। অংশগ্রহণ করবেন আয়ুর্বেদ হেয়ার এক্সপার্ট রহিমা সুলতানা রীতা এবং বিউটি এক্সপার্ট তানজিমা শারমিন মিউনি।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আরটিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।