২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণিমার অতিথি শাকিলা-নীপা

চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় আরটিভির সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’-তে অতিথি হিসেবে হাজির হলেন কণ্ঠশিল্পী শাকিলা শর্মা ও একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 06:11 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

আড্ডায় উঠে এসেছে দুই তারকার বন্ধুত্বের গল্প। দু’জনের বন্ধুত্ব নিয়ে শামীর আরা নীপা বলেন, “আমরা ভীষণ ব্যস্ত হলেও বন্ধুত্বের জায়গায় ভীষণ ছেলেমানুষ।”

শাকিলা শর্মা বলেন, “মানুষের এমন কিছু গুণ থাকে যা দেখে মুগ্ধ হতে হয়। নীপার মাঝে আমি তেমন কিছু গুণ দেখেছি।”

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 

শনিবার রাত ১০টায় প্রচার হবে এ পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন।