২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশভাগ ও পরবর্তী সময়ের রহস্য কাহিনি নিয়ে ‘মাটি’

পাওলি দাম এবং আদিল আহুজার দুইবাংলার গল্প নিয়ে নতুন ছবি ‘মাটি’র ট্রেইলার প্রকাশিত হলো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 09:12 AM

Updated : 19 Aug 2022, 02:00 PM

দেশভাগ ও তার পরবর্তী সময়ের গল্প এর আগে নানাভাবেই দুইদেশের সিনেমার পর্দায় উঠে এসেছে। তবু চোখের সামনে সেই দৃশ্য ফুটে উঠলে স্মৃতিভারাক্রান্ত হৃদয়ে বাঙালি প্রবেশ করে অতীতে।

সেই অতীত স্মৃতির সঙ্গে বর্তমান সময় মিলিয়ে পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন নতুন ছবি ‘মাটি’।

মাটির জন্য অতীতের টানকে বর্তমান প্রজন্মের পক্ষে উপেক্ষা করা অসম্ভব। যেমন পারেনি মেঘলা। ঠাকুমার স্মৃতি তাকে নিয়ে যায় অন্যপারের বাংলার মাটিতে। যেখানে রয়েছে তার পূর্বপুরুষের ভিটে।

সাত বিঘা জমির উপর চৌধুরিবাড়ির দ্বিতল বসত কোঠাবাড়ি।সামনে নাটমন্দির। অতীতের সেই বসতভিটেতেই লুকিয়ে আছে এক রহস্য। কী সেই রহস্য?

 

সেই রহস্য নিয়েই এই নতুন ছবি ‘মাটি’। প্রকাশিত হয়েছে ছবিটির অফিসিয়াল ট্রেইলার।

সংবাদ প্রতিদিন সূত্রে খবর, ছবিটির মুখ্য চরিত্র মেঘলার ভুমিকায় অভিনয় করছেন পাওলি দাম। পাওলির বিপরীতে জামিল চরিত্রে রয়েছেন ‘পার্চড’, ‘লাইফ অব পাই’, ‘ইংলিশ ভিংলিশ’খ্যাত বলিউড অভিনেতা আদিল হুসেইন।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, সাবিত্রী চট্টোপাধ্যায়, মনামী ঘোষের মতো অভিনেত্রীরা। এছাড়াও রয়েছেন অভিনেতা চন্দন সেন।

ছবিটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে বাংলাদেশেই।