২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকশিল্পের ‘উন্মেষ’

উত্তর আমেরিকা ভিত্তিক শিল্প-সংস্কৃতি সংগঠন ‘গ্রেটার সানদিয়াগো বাংলাদেশ’ রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘উন্মেষ’ শিরোনামে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 08:08 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

এ আয়োজনে বাঁশি ও দোতারায় পরিবেশন করেন নিখিল কৃষ্ণ মজুমদার। প্রচারবিমুখ খুলনার ধ্রুপদী সাধক এই শিল্পী ধ্রুপদী রাগ সোহিনীর সুরে শুরু হয় অনুষ্ঠান। বাঁশির পর দোতারায় ধ্রুপদী ত্রিতাল বাজিয়ে শোনান তিনি। তার বাজনা বুঁদ করে রাখে হলভরা শ্রোতাদের।

প্রচারের আলোর বাইরে থাকা শিল্পীদের তুলে ধরতেই এমন আয়োজন করেছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি আনিসুজ্জামান বলেন, “প্রচারের আলোর বাইরে থাকা সাধক শিল্পীদের তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য। পশ্চিমবঙ্গ ও আমেরিকাতেও শিল্পীদের নিয়ে এমন সংগীতসন্ধ্যা আয়োজনের পরিকল্পনা রয়েছে ।”

তিনি গ্লিটজকে আরো বলেন, “প্রতিবছরই দেশের তরুণ প্রজন্মের কাছে দেশজ সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজন করব।

পাশাপাশি সানদিয়াগোতে বাসবাসরত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের বাঙালিদের বাংলা সংস্কৃতি শেখানোর চেষ্টা করি।

আমেরিকানদের মাঝেও বাংলা সংস্কৃতির পরিচিত করে তোলার চেষ্টা করে যাচ্ছি।”

আয়োজনের সবশেষ আকর্ষণ ছিলেন বাউল শফি মণ্ডল। তার আগে এই বাউলের তরুণ শিষ্য পশ্চিমবঙ্গের অংশুমান ভাষার জন্য শহীদদের নিয়ে গান গেয়ে মুগ্ধ করেন শ্রোতাদের।