‘আমি নেতা হব’ মুক্তি পাচ্ছে ১৬ ফেব্রুয়ারি
ভাষা ও ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে পরিচালক উত্তম আকাশের চলচ্চিত্র ‘আমি নেতা হব’।
গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
বুধবার তিনি বলেন, “১৬ ফেব্রুয়ারি ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। মূলত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেই ফেব্রুয়ারিতে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।”
রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় নেতার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম।
শাকিব-মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াতসহ অনেকে। চলতি মাসের শুরুতেই বিনাকর্তনে ছাড়পত্র পায় ছবিটি।
এর আগে শাকিব-মিম জুটিকে ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমায় প্রথমবার দেখা যায়। ছবিটি মুক্তি পেয়েছিল প্রায় ৮ বছর আগে।
