হীরালাল সেন স্মারক বক্তৃতায় তানভীর মোকাম্মেল
আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০১৭’।
উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন। তার নামে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি)-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে স্মারক বক্তৃতা প্রদান অনুষ্ঠান।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসাইন মামুন জানান, ‘হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০১৭’ অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর।
অনুষ্ঠানে উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনের জীবন ও কর্ম বিষয়ে প্রারম্ভিক আলোকপাত করবেন মামুন।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী এবং সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।
সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের এই অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত।
