২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন ‘বিরুশকা’

অবশেষে বিয়ের সাজে দেখা গেল তারকা জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। সোমবার টুইটারে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তারা দুজনই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2017, 12:23 AM

Updated : 11 Oct 2022, 02:49 PM

সপরিবারে ছুটি কাটাতে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরুর সময় থেকেই মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

তবে বরাবরের মতোই একে স্রেফ গুজব বলেই উড়য়ে দেন আনুশকার মুখপাত্র। ইতালিতে ছোটো অনুষ্ঠানে আত্মীয়-পরিজন ও ঘনিষ্ঠদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলেছেন এ তারকা দম্পতি।

সোমবার টুইটারে বিয়ের খবর নিশ্চিত করে পোস্ট করলেও ঠিক কবে ও কখন তাদের বিয়ে হয়েছে তা নিশ্চিত জানাননি তারা।

 

আবেগময় পোস্টের সঙ্গে বিয়ের সুন্দর কিছু ছবিও জুড়ে দিয়েছেন। ছবিতে বিয়ের সাজে নব-দম্পতি বিরাট ও আনুশকাকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা!

টাইমস অফ ইন্ডিয়া জানায়, ইতালিতে হিন্দুরীতি অনুসারেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ‘বিরুশকা’। বিয়েতে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জীর নকশা করা পোশাক পরেছেন বর-কনে দুজনই।

২১ ডিসেম্বর নয়া দিল্লিতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বলিউড ও শোবিজ দুনিয়ার বন্ধু ও সহকর্মীদের নিমন্ত্রণ করা হবে।

২৬ ডিসেম্বর ক্রিকেট অঙ্গনের শুভানুধ্যায়ী ও সহকর্মীদের উদ্দেশ্যে মুম্বাইতে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করবেন তারা। 

বিয়ের পরপরই টেস্ট খেলতে সাউথ আফ্রিকায় যাবেন বিরাট। সঙ্গে যাবেন আনুশকাও। সেখানেই থার্টি ফার্স্ট কাটানোর পরিকল্পনা রয়েছে তাদের।

জানুয়ারিতে ভারতে ফিরে আনন্দ এল রাই-এর সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে যাবেন আনুশকা।