২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেল ‘হাওয়াই মিঠাই’

শনিবার সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা ভিকি জাহেদের মিউজিক্যাল ফিল্ম ‘হাওয়াই মিঠাই।’ এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও পারসা ইভানা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 07:17 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

এ প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, “ভালোবাসার কিছু সুন্দর মুহূর্ত খুব যত্ন করে তুলে ধরা হয়েছে এতে। এই ধরণের কাজ খুব কম করা হয়। দর্শকরা মিউজিক্যাল ফিল্মটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।” পারসা ইভানা বলেন, “ভিকি ভাইয়ের সঙ্গে আমার এটা প্রথম কাজ। মিউজিক্যাল ফিল্মটি নিয়ে আমি এক্সাইটেড। কাজ করতে গিয়ে আমি নিজেই বেশ উপভোগ করেছি।”

৬ মিনিট ব্যাপ্তির মিউজিক্যাল ফিল্মটি রচনা করেছেন ভিকি নিজেই। এর গানে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান সঙ্গীত শিল্পী এহসান রাহী। কথা লিখেছেন মাহী ফ্লোরা। সুর করেছেন এহসান রাহী ও শুভ ডি.এস। চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন বিদ্রোহী দীপন  এবং সাইফ রাসেল।