২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডমিনো রূপী জাজি বিটজের প্রথম ছবি প্রকাশ

‘ডেডপুল টু’য়ের নতুন সংযোজন ডমিনো দেখতে কেমন হবে- তার একঝলক এবার প্রকাশ করলেন অভিনেতা রায়ান রেনল্ডস। ডমিনো রুপী জাজি বিটজের একটি ছবি তিনি সম্প্রতি প্রকাশ করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 07:38 PM

Updated : 12 Apr 2022, 12:03 AM

ছবিটিতে আবেদনময় ভঙ্গিতে কালো লেটেক্স স্যুট পরিহিত, একমাথা ঝাঁকড়া চুলের জাজি বিটজকে শুয়ে থাকতে দেখা গেছে বাতাস বের হয়ে যাওয়া একটি ডেডপুল স্যুটের উপরে। আগের সিনেমাটির জন্য ঠিক একই পোজে এর আগে ছবি তুলেছিলেন রায়ান রেনল্ডস।

ছবিটি শেয়ার করে রায়ান লিখেন, “কিছু মানুষ আছে, যারা আসলে জানেনা রেড কার্পেটে কীভাবে হাঁটতে হয়।”

ডমিনোর পাশাপাশি সিনেমাটির আরেক চরিত্র কেব্‌ল-এর চরিত্রে দেখা যাবে অভিনেতা জশ ব্রোলিনকে- সম্প্রতি এই তথ্যও জানিয়েছেন রায়ান রেনল্ডস। এই অভিনেতার মতে শক্তিশালী মিউট্যান্ট কেব্‌ল-এর চরিত্রে ‘মহাকাব্যিক’ অভিনয় করেছেন ব্রোলিন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রেনল্ডস বলেন, “আমার মনে হয়, এটা খুবই মজার হবে। গত এক সপ্তাহ ধরে জশ ব্রোলিনের ঘুষির উপরে আছি আমি, একেবারে আক্ষরিক অর্থেই। তার অভিনয় মহাকাব্যিক পর্যায়ের হচ্ছে। কেব্‌লকেও তিনি মহাকাব্যিকরূপে তুলে আনবেন।”

২০১৬তে মুক্তি পাওয়া ‘ডেডপুল’ ছিল ইতিহাসের প্রথম আর রেটেড সুপারহিরো সিনেমা। বক্স অফিস থেকে ৭৮ কোটি ডলার উঠিয়ে আনার পাশাপশি গোল্ডেন গ্লোব-এর মতো আসরে বেশ কয়েকটি মনোনয়ন পায় সিনেমাটি। ২০১৮ সালের পয়লা জুন মুক্তি পাবে সিনেমাটি।