২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিক থেকে ‘রংবাজ’য়ের পাবলিসিটি হয়ে গেল : শাকিব খান

প্রায় এক বছরের মত সময়ের আড়াল ভেঙে সোমবার বিকেলে একটি বেসরকারী টেলিভিশনে বাচ্চা কোলে নিয়ে শাকিবের সঙ্গে নিজের বিয়ে ও সন্তান থাকার কথা প্রকাশের পরে গণমাধ্যমে ‘টক অব দ্য স্টেট’ হিসেবে জায়গা করে নেয় শাকিব ও অপু বিশ্বাসের খবর। এই ব্যাপারে মঙ্গলবার রাত সোয়া ১১টার সময় একটি বেসরকারী টেলিভিশনে লাইভ অনুষ্ঠান শেষে কিছুক্ষণের জন্য গ্লিটজের মুখোমুখি হয়েছিলেন ঢালিউডের এই সুপারস্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 02:52 AM

Updated : 11 Oct 2022, 01:47 PM

পুরনো খবর:

শাকিব যেভাবে চায়, সেভাবেই চলব: অপু বিশ্বাস
অপু না বুঝেই ট্র্যাপে পা দিয়েছেন: শাকিব
শাকিবের সংযত হওয়া উচিত: অপু বিশ্বাস
কর্ণাটকে মুক্তি পাচ্ছে না ‘বাহুবলী-টু’?

গ্লিটজ: শাকিব খানের সাম্প্রতিককালের ব্যক্তি ইমেজকে ক্ষতিগ্রস্থ করার জন্যই এমনটা ঘটানো হলো?

শাকিব খান: এটা যে একটা ট্র্যাপ তা বোঝাই যাচ্ছে। অন্যথায় এক ঘন্টার নোটিশে একটা মানুষ এইরকম হতেই পারে না। আর একটা মানুষ ঐসময় অনেক কিছুর উস্কানিতে হোক, যে কোন কিছুতেই হোক হয়ত বা পা দিয়ে ফেলতেও পারে। এটা আসলে কয়েকদিন পরে বিষয়টা খোলসা হয়ে যাবে। সবার সামনে তখন বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। পুরো পরিস্কার পানির মতই এবং স্বচ্ছ পানির মতই দেখবে সবাই বিষয়টা কি হয়েছে, বিষয়টা কি হয়েছিলো এবং বিষয়টা কি হওয়ার ছিলো। এবং কারা করেছে? কিভাবে করেছে? কেমনে করেছে? এটা তো ফ্ল্যাশ আউট হয়েই যায়। সো আমি আমার মুখ থেকে কিছু বলতে চাই না।

গ্লিটজ:  ‘রংবাজ’ সিনেমাকে ঘিরেই যেহেতু ঘটনার সূত্রপাত সেহেতু আগামী দিনগুলোতে বুবলির সঙ্গে জুটিবেঁধে কাজ করার ক্ষেত্রে কি ধরনের কৌশল নির্ধারণ করেছেন?

শাকিব খান: যেহেতু ‘রংবাজ’ সিনেমাকে সামনে রেখে ঘটনাটা ঘটেছে কাজেই একদিক থেকে ‘রংবাজ’য়ের পাবলিসিটি হয়ে গিয়েছে। 
 
গ্লিটজ: তাহলে কি বুবলি সহ সবার সঙ্গে আপনি নিয়মিত কাজ করছেন?

শাকিব খান: অবশ্যই আমি সবার সঙ্গে কাজ করতে চাই। সবার সঙ্গে কাজ করছি। ইনফেক্ট বুবলির আবিস্কার কিভাবে হয়েছে? আমরা তো নায়িকা খুঁজে বেড়াচ্ছি এখন। শুধু আমিই নই সবাই কিন্তু খুঁজে বেড়াচ্ছে, সবাই কিন্তু আর্টিস্ট হান্ট করছে। কারন যেহেতু অনেক সময় আর্টিস্ট সংকট দেখা দিচ্ছে। সবাই কিন্তু আর্টিস্ট খুঁজে বেড়াচ্ছে। যে যেখান থেকে পারছে।