২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃত্বিকের সঙ্গে বিবাদ: মুখ খুললেন কাঙ্গানা

অভিনেতা হৃত্বিক রোশানকে সাবেক প্রেমিক বলে বসার পর থেকে আর রেহাই পাচ্ছেন না কাঙ্গানা রানাওয়াত। আইনি ঝামেলায় তো পড়েছেনই, সেই সঙ্গে যেখানেই যাচ্ছেন সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন এই অভিনেত্রী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 02:58 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

সম্প্রতি কাঙ্গানা বলেন, "মাঝে মাঝে তারকাদেরও কিছুটা ছাড় দিতে হয়, এত কিছু একসঙ্গে গ্রহণ করা সব সময় সম্ভব নয়। শক্তিশালী হওয়া মানে এই নয় যে আপনার কোনো কিছু গায়ে লাগে না। সব ধরনের কষ্ট এবং বাঁধার বিপরীতে উঠে দাড়ানোই হলো শক্তির পরিচয়।" 

হৃত্বিকের আইনি নোটিসের জবাবে নোটিস পাঠানোর পরও এতদিন নিজে থেকে কিছু বলতে শোনা যায়নি কাঙ্গানাকে। পুরো ব্যাপারটা এতদিন তার মুখপাত্র এবং আইনজীবীই সামলেছেন। তবে এতে সন্তুষ্ট হতে পারেনি গণমাধ্যম। সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে এবার কাঙ্গানা বললেন, কিছুটা সময় চাই তার।

২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, "আমাকে কিছুটা সময় নিজের মতো থাকতে দিন আপনারা। এমন নয় যে আমি এই ব্যাপারে কথা বলতে চাই না, আমি বলবো। তবে আপাতত আমাকে একটু ধাতস্থ হতে দিন প্লিজ।" 

'আশিকি থ্রি'তে হৃত্বিকের বিপরীতে কাঙ্গানাকে নিতে চেয়েছিলেন নিমর্াতারা। কিন্তু বাঁধ সাধেন হৃত্বিক। তার এই ব্যবহারে অপমানিত বোধ করেন কাঙ্গানা। বলে বসেন, "সাবেক প্রেমিকরা কেন মনোযোগ আকর্ষণের জন্য এই ধরনের কাজ করেন তা আমি বুঝতে পারি না।"

এরপর থেকেই গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার খোরাক যোগাতে থাকে হৃত্বিক-কাঙ্গানার সম্পর্ক। জানা যায়, 'কৃশ থ্রি'র শুটিং চলাকালে প্রেম হয়েছিল দুজনের, সম্পকর্ ভেঙেও যায় সবার অজান্তেই। আংটিও বদল করেছিলেন তারা।

তবে এক সময়ের প্রেমিক জুটির মধ্যে এখন সাপ-নেউলে সম্পকর্। গোপন প্রেমের কথা জনসম্মুখে এভাবে বলার কারণে চটে যান হৃত্বিক। কাঙ্গানাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর টুইট করার পর, আইনি নোটিস দিয়ে বসেন।

পুরনো খবর:

হৃত্বিক-কাঙ্গানা বিবাদ: টুইটারে হাসির জোয়ার
কাঙ্গানার বিরুদ্ধে রাকেশ রোশানও
হৃত্বিক-কাঙ্গানার রেষারেষিতে বিস্ফোরক মোড়