২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঙ্গানার বিরুদ্ধে রাকেশ রোশানও

ক্রমেই কুৎসিত দিকে মোড় নিচ্ছে হৃত্বিক-কাঙ্গানার রেষারেষি। একে অপরকে আইনি নোটিশ পাঠিয়েই ক্ষান্ত হননি, বার বার অভিযোগের আঙুল তাক করছেন একে অপরের দিকে। এই মুহূতর্ে মুম্বাই সিনেপাড়ার সবচেয়ে মুখরোচক বিষয়ে পরিণত হয়েছে দুই তারকার দ্বন্দ্ব। এখন শোনা যাচ্ছে কাঙ্গানাকে এক হাত দেখে নেবার বুদ্ধিটা হৃত্বিককে দিয়েছিলেন খোদ তার বাবা রাকেশ রোশান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 01:15 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

ডেকান ক্রনিকলস বলছে, সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাবা-ছেলে এক সঙ্গেই গিয়েছিলেন। আর সেখানেই হৃত্বিক-কাঙ্গানাকে নিয়ে এক ঝাঁক সাংবাদিকের প্রশ্নবাণের শিকার হন। তখনই রাকেশ তার ছেলেকে কাঙ্গানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার পরামর্শ দেন। পত্রিকাটি আরো বলছে, 'কুইন' অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানোর আগে তাকে সাবধান করার জন্য ফোন দেন ৪২ বছর বয়সী 'ব্যাং ব্যাং' তারকা।

২৮ বছর বয়সী কাঙ্গানা চুপ করে থাকেননি। তার আইনজীবী রিজওয়ান সিদ্দিকের দাবী, জনগণের কাছ থেকে সহানুভূতি পাওয়ার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছেন হৃত্বিক। হৃত্বিকের আইনি নোটিশের জবাবে কাঙ্গানার কাছ থেকেও এসেছে ২১ পৃষ্ঠা দীর্ঘ অপর একটি নোটিশ।

জানুয়ারির শেষ দিকে এক সাক্ষাৎকারে হৃত্বিককে নিজের 'সাবেক প্রেমিকা' বলে বসেন কাঙ্গানা। আর এতেই চটে আগুন হয়ে যান হৃত্বিক। পরবর্তীতে কাঙ্গানার এক ঘণিষ্ঠ বন্ধু প্রকাশ করেন যে, 'কৃশ থ্রি'র সেটে তাদের প্রেম শুরু হয়। ২০১৪ সালের ভালোবাসা দিবসে প্যারিসে কাঙ্গানাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন হৃত্বিক। কিন্তু এরপর সমাপ্তি ঘটে সে সম্পর্কের।

পুরনো খবর:

হৃত্বিক-কাঙ্গানা বিবাদ: টুইটারে হাসির জোয়ার
কাঙ্গানার সঙ্গে বিবাদ: মুখ খুললেন হৃত্বিক
হৃত্বিক-কাঙ্গানার রেষারেষিতে বিস্ফোরক মোড়