হৃত্বিক-কাঙ্গানা বিবাদ: টুইটারে হাসির জোয়ার
কাঙ্গানা রানাওয়াত এবং হৃত্বিক রোশানের গোপন প্রেম নিয়ে জল ঘোলা হয়েই চলেছে। রেষারেষি আইনি জটিলতায় গড়ানোর পর বেরিয়ে আসছে দুই তারকার সম্পকর্ নিয়ে নানা খুঁটিনাটি তথ্য। আর এসব নিয়ে মশকরায় মেতেছেন টুইটার ব্যবহারকারীরা।
সম্প্রতি শোনা যায় যে, কাঙ্গানা হৃত্বিককে ১,৪৩৯টি ই-মেইল করেছেন। এ বিষয়টি নিয়ে কৌতুক করছেন অনেকেই। আঙ্কিতা ভাট নামে এক টুইটার ব্যবহারকারী লেখেন, "কাঙ্গানা রানাওয়াতের উচিৎ তার নাম পরিবর্তন করে 'কাঙ্গানা রানাওয়াত অ্যাট ১,৪৩৯' রাখা। অন্তত, ১,৪৪০টি মেইল পাঠালে কি আর এমন হতো।"
হৃত্বিক-কাঙ্গানার বিবাদকে অতুল খাত্রি নামে একজন তুলনা করেছেন ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে, "ভুলে যান ভারত-পাকিস্তান খেলা! এ সপ্তাহে উত্তেজনায় নখ কামড়ানোর মতো ম্যাচ চলছে হৃত্বিক বনাম কাঙ্গানার।"
কাঙ্গানার এক বন্ধুর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ‘কৃশ থ্রি’র শুটিং চলাকালীন প্রেম হয় কাঙ্গানা-হৃত্বিকের, আংটিও বদল করেছিলেন তারা। কিন্তু লোকচক্ষুর আড়ালেই শেষ হয় তাদের সম্পর্ক। প্রায় দুই বছর পর সম্প্রতি হৃত্বিককে ‘সাবেক প্রেমিক’ বলে বসেন কাঙ্গানা, আর তখনই উঠে আসে পুরো গল্প।
এই বিস্ফোরক রেষারেষি এখন গড়িয়েছে আইনি জটিলতায়। হৃত্বিককে কেন জনসম্মুখে 'সাবেক প্রেমিক' আখ্যায়িত করেছেন কাঙ্গানা, তার কারণ জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ৪২ বছর বয়সী হৃত্বিক। তাতে দমে যাননি ২৮ বছর বয়সী কাঙ্গানাও। হৃত্বিকের কাছ থেকে হুমকি পেয়েছেন দাবী করে জন্য ২১ পৃষ্ঠার একটি আইনি নোটিশ তিনি পাঠান 'ব্যাং ব্যাং' অভিনেতাকে।
