২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইরাল হলো ‘ক্যায়া কুল হ্যায় হাম থ্রি’র ট্রেইলার  

নতুন বছরে হিন্দি সিনেমায় নতুন ঘরানা, পর্ন কমেডির প্রবর্তন ঘটাতে আসছে ‘ক্যায়া কুল হ্যায় হাম থ্রি’।  সিনেমাটির ট্রেইলার মুক্তির তিন সপ্তাহের মধ্যে এটি ১ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 04:37 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

১৫ ডিসেম্বর প্রকাশিত হয় সিনেমাটির প্রথম ট্রেইলার, এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে এটি। এতে পর্ন তারকার চরিত্রে অভিনয় করেছেন তুষার কাপুর এবং আফতাব শিভদাসানি। এছাড়া দেখা যাবে ‘বিগ বস’ তারকা মান্দানা কারিমিকে।

সম্প্রতি টুইট করে তুষার এবং আফতাব জানান, ইতোমধ্যেই ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে ট্রেইলারটির ভিউ।

‘ক্যায়া কুল হ্যায় হাম’ সিরিজের প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। একতা কাপুরের প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচার্সের ব্যানারে সিরিজের তৃতীয় কিস্তি ‘ক্যায়া কুল হ্যায় হাম থ্রি’ পরিচালনা করেছেন উমেশ হেগড়ে। এটি মুক্তি পাবে ২২ জানুয়ারি।