২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের লাখো রুপির কেক

কোটি রুপির তারকার জন্মদিনের কেক বলে কথা, তার দাম লাখ রুপি যদি না হয় তাহলে কি চলে! শোনা যাচ্ছে নিজের ৫০তম জন্মদিনেসালমান খান যে কেক কেটেছেন, তা বানাতে খরচ পড়েছে ১ লাখ রুপি!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 05:43 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

চলতি বছরের ২৭ ডিসেম্বর জীবনের অর্ধ শতক পূর্ণ করেছেন সালমান। এবারের জন্মদিন আরো বিশেষ হয়ে উঠেছে ১৩ বছর ধরে চলতে থাকা মুম্বাইয়ে গাড়ি চাপা মামলা থেকে অব্যাহতি পাওয়ার কারণে। সেই সঙ্গে দুদুটো ব্লকবাস্টার সিনেমার নায়ক হওয়ার আনন্দ তো রয়েছেই। তাই মুম্বাইয়ের অদূরে খান পরিবারের ফার্মহাউজ সালমানের জন্মদিনে সেজেছিল জমকালো সাজে। তবে সবার নজর কেড়েছে জন্মদিনের কেকটি।

জি মিডিয়া ব্যুরো বলছে, ৫০ কেজি ওজনের বিশাল আকারের কেকটি ছিল চকলেট স্বাদের, যা বানাতে খরচ পড়েছে পুরো ১ লাখ রুপি!

ডিএনএ বলছে, সালমানের জন্মদিনের সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন তার ছোটবোন অর্পিতা। জুহুর মিশ ম্যাশ বেকারি থেকে এই কেকটি ভাইজানের জন্য তিনি বিশেষভাবে নকশা করিয়েছেন দুজন ডিজাইনারকে দিয়ে।

চলতি বছর সালমান অভিনীত দুটি সিনেমা বক্স অফিস থেকে ৫০০ কোটি রুপির বেশি তুলে নিয়েছে। ব্যক্তিগত জীবনে সাদামাটা এই মানুষটি অবশ্য নিজের জন্মদিন নিয়ে তেমন উৎসাহী ছিলেন না। জন্মদিনের আগে তিনি জানান, বিশেষ এই দিনটিও কাটবে নতুন সিনেমা 'সুলতান'- এর শুটিং করে।