অনুপমের জীবনে ‘বসন্ত এসে গেছে’
হালের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী অনুপম রায়ের তরুণী ভক্তদের জন্য দুঃসংবাদই বটে। কারণ অনুপম এখন থেকে শুধুই পিয়া চক্রবর্তীর। রোববার সন্ধ্যায় অগ্নিদেবকে সাক্ষী রেখে সাতপাঁকে বাঁধা পড়েছেন তারা।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার জানায়, ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয় পরিজনদের উপস্থিতিতে বিয়ে করেন তারা।
কদিন আগেই ঢাকার মঞ্চে গান গাওয়ার সময় এক তরুণী শ্রোতা প্রশ্ন করে বসেছিলেন, “দাদা কি বিয়ে করেছেন?”। লাজুক অনুপম জবাব দেন,“মানুষ তো বিয়ে করেই থাকে….”
তবে আরো কদিন পর বিয়ের পিড়িতে বসার ইচ্ছা ছিল অনুপমের। কিন্তু যাকে ঘিরেই অধিকাংশ সৃষ্টি, তার থেকে আলাদা আর কতোদিন থাকা যায়!
ছবি: ফেইসবুক
ছবি: ফেইসবুক
জয় ঋতুরাজ বসন্ত। শুভেচ্ছা অনুপম ও পিয়ার জন্য।
