২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কোক স্টুডিওতে অনুপম

এমটিভির কোক স্টুডিও মাতাতে আসছেন বাঙালি শিল্পী অনুপম রায়। তার জন্য গান লিখেছেন কবি ও গীতিকার জাভেদ আখতার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2015, 01:55 AM

Updated : 25 Apr 2022, 01:40 PM

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার বলছে, বাবা-মেয়ের সম্পর্ককে উপজীব্য করে লেখা গানটি গাইবেন বাবুল সুপ্রিয় ও তার মেয়ে শর্মিলী। এ বিষয়ে অনুপম বলেন, ‘‘মুম্বাইয়ে যেভাবে গানের কথা লেখা হয় ঠিক সেভাবে জাভেদজি আমার সামনে বসে গানের কথা লিখলেন। এই অভিজ্ঞতা আমার কাছে নতুন। আমি সুর করছি আর তিনি সেই অনুসারে কথা বসাচ্ছেন। প্রয়োজনে পাল্টে দিচ্ছেন। জাভেদজির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জীবনের বড় প্রাপ্তি হয়ে থাকবে।”

অনুপম আরও বলেন, “আমার সুর শুনে জাভেদজি বলেছেন ‘মেলোডিয়াস’!”

কোক স্টুডিওর মঞ্চে অনুপম আরও একটা গান গাইবেন, যে গানে বাউল গানের সঙ্গে ফিউশনের ধাঁচ থাকবে।

দিল্লীতে বাবুল সুপ্রিয়র বাসায় জাভেদ আখতারের সঙ্গে বৈঠক হয় অনুপমের। বাবুল সুপ্রিয়র সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে৤

অন্যদিকে অনুপমের সুরের সারল্যে মুগ্ধ বাবুল বলেন, “মেয়ের সঙ্গে আমার গানটা ১১ অক্টোবর আর্ন্তজাতিক কন্যাশিশু দিবসকে মনে রেখে গাওয়া হচ্ছে। অনুপমের বাউল গানটাতেও থাকছে একই রকমসরলতা।

কোক স্টুডিয়োর আসরে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরেও আর একটা গান গাইবো আমি৤”

কোক স্টুডিওর ভারতীয় সংস্করণে এবার প্রযোজক হিসেবে যোগ দিয়েছেন আরও এক বাঙালি সংগীত পরিচালক প্রিতম। রেখা ভারাদওয়াজ, বিশাল-শেখর, অমিত ত্রিবেদি, সাচিন-জিগার, পাপনদের সঙ্গে তাকেও দেখা গেছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে।