অঞ্জন দত্ত এবার খুনী
অন্যরকম চরিত্রে অভিনয় করাটাকেই নিজের জন্য স্বাভাবিক ব্যাপারে পরিণত করেছেন নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত। বছরের মাঝামাঝি সময়ে অভিনয় করলে সৃজিৎ মুখার্জির 'নির্বাক'-এ । আগামী বছরের শুরুতেই আসছে ‘সাহেব বিবি গোলাম', যেখানে প্রথমবারের মতো তাকে দেখা যাবে এক খুনীর চরিত্রে।
একই নামে বিমল মিত্রের উপন্যাস অবলম্বনে বাংলা ও হিন্দি ভাষায় দুটি চলচ্চিত্র নির্মিত হয় পঞ্চাশ দশকে। তবে নবীন নির্মাতা প্রতীম ডি গুপ্তার এই সিনেমাটির সঙ্গে কেবল নামেই মিল রয়েছে ধ্রুপদী চলচ্চিত্র দুটির। প্রতীমের কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত সিনেমাটি থ্রিলার ধাঁচের।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অঞ্জন দত্তকে। এছাড়াও অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র।
পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক এই সময়কে প্রতীম জানান, ‘সাহেব বিবি গোলাম’ মুক্তির পরেই অঞ্জন দত্তকে নিয়ে ‘ভ্যানিস’ নামে আরো একটি সিনেমা নির্মাণের কথা ভাবছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে অঞ্জন পরিচালিত নতুন 'ব্যোমকেশ বক্সী'। এখন তিনি ব্যস্ত শেক্সপিয়রের নাটক ‘হ্যামলেট’ অবলম্বনে 'হেমন্ত' নির্মাণের কাজে। সিনেমাটির প্রথম পযর্ায়ের শুটিং শেষ হয়েছে ১০ অক্টোবর।
