২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমজ সন্তানের মা হলেন হলিউড তারকা হিলারি সোয়াংক

একটি ছেলে ও একটি মেয়ের মা হয়েছেন এই হলিউড তারকা।

জমজ সন্তানের মা হলেন হলিউড তারকা হিলারি সোয়াংক

হিলারি সোয়াংক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 08:26 PM

Updated : 10 Apr 2023, 08:26 PM

অস্কারজয়ী অভিনেত্রী হিলারি সোয়াংকের কোল আলো করে এসেছে জমজ সন্তান।

সোমবার এই হলিউড তারকার ইনস্টাগ্রাম পোস্টের বরাতে এই খবর জানিয়েছে সিএনএন।

দুই নবজাতককে হাতে নিয়ে সূর্যাস্তের একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে হিলারি লিখেছেন, “খুব সহজ ছিল না। কিন্তু ছেলে এবং মেয়ে! এরা আসলেই অমূল্য।”

ভক্ত-অনুসারীদের ইস্টারের শুভেচ্ছা জানিয়ে ‘আলাস্কা ডেইলি’র এই তারকা আরও লেখেন, ‘সত্যিকারের স্বর্গ থেকে পোস্ট করছি’।

গত বছর ‘গুড মর্নিং আমেরিকা’ শোতে অংশ নিয়ে গর্ভ ধারণের খবর জানিয়েছিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী। স্বামী ফিলিপ শ্নাইডারের সঙ্গে দাম্পত্য জীবনে এই প্রথম মা হতে চলেছেন বলে জানিয়েছিলেন তিনি।

Image

জমজ দুই সন্তান কোলে হিলারি সোয়াংক

‘মিলিয়ন ডলার বেইবি’ ও ‘পি এস আই লাভ ইউ’ চলচ্চিত্রে অভিনয়ে তারকাখ্যাতি পাওয়া সোয়াংক বলেন, “এমন কিছুর জন্য আমি দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম এবং আমার পরবর্তী লক্ষ্য হচ্ছে, আমি মা হতে চলেছি। এবং শুধু একটি সন্তানের নয়, দুটোর। আমার বিশ্বাস হচ্ছে না।”

আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেছিলেন, “আমি এ মুহূর্তে দারুণ খুশি আছি, আমি খুবই ভালো অনুভব করছি।”

সোয়াংক ও শ্নাইডার ২০১৬ সাল থেকে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন এবং ২০১৮ সালের অগাস্টে তারা বিয়ে করেন। গর্ভধারণের পর ভক্তদের জন্য ইনস্টাগ্রামে নিজের বেশ কিছু ছবিও পোস্ট করেন সোয়াংক।