১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিট আন্দোলন: শাহরুখ পাশ কাটিয়ে গেলেন?

ছাত্রদের এই আন্দোলন নিয়ে নীরব ছিলেন আমির খান ও বচ্চন পরিবারও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 10:37 AM

Updated : 11 Sep 2026, 03:44 PM

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন বলিউডের অনেকেই। তিন খানের মধ্যে সালমান খানও শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা আছে বলে সমর্থন করেন। কিন্তু আন্দোলন শুরুর পর এবং সমাপ্ত হলেও শাহরুখ খান চুপচাপ আছেন।

এর মধ্যে বিদেশের মাটিতে তার সপরিবারের ভ্রমণের একটি ছবি ছড়িয়েছে ইন্টারনেটে। আনন্দবাজার জানিয়েছে ‘কিং’ সিনেমার জন্য লন্ডনে শুটিংয়ে ব্যস্ত আছেন শাহরুখ। একই দিনে লন্ডনে ক্যামেরাবন্দি হন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিযেক বচ্চন। শাহরুখের এই ছবিতে খলনায়ক হলেন অভিষেক। 

শাহরুখের ওই ছবি দেখে, কেউ কেউ বলেছেন, তারা অভিনেতাকে শিক্ষার্থীদের পাশে দেখবেন বলে আশা করেছিলেন।

কারো মন্তব্য, ‘পাশ কাটিয়ে’ গেলেন শাহরুখ। 

অতীতে অবশ্য বিভিন্ন বিষয়ে নিজের মত প্রকাশ করতেন শাহরুখ। কিন্তু ২০২১ সালের পর থেকে ব্যক্তিগত মত প্রকাশ সেভাবে পাওয়া যায় না তাকে।

ছাত্রদের এই আন্দোলন নিয়ে নীরব ছিলেন আমির খান ও বচ্চন পরিবারও। 

ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (নিট) অনিয়মের অভিযোগে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন চলে টানা ৩৬ দিন। ওই আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ করেন শাবানা আজমি। 

তিনি রাজপথে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে তাদের প্রতি সংহতি জানিয়েছে। ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।

এ ঘটনায় নাসিরুদ্দিন শাহ রাষ্ট্র পরিচালনাকরীকে ‘অশিক্ষিত’ বর্ণনা করে তুলোধুনো করে ছেড়েছেন। বলিউডের অভিনয়শিল্পীদের নীরবতারও সমালোচনা করেন তিনি। 

শিক্ষার্থীদের আন্দোলনকে প্রথম এ সমর্থন করলেও পরে সরকারের উপরে ভরসা রেখে তাদের বাড়ি ফিরে যেতে বলেন সালমান খান।

এছাড়া সরকারের সমালোচনা করেছেন অভিনেত্রী নন্দিতা দাস, প্রীতি জিনতা, পরিচালক অনুরাগ কাশ্যপ, অনুপম খের।

এছাড়া এ সময়ের অভিনয়শিল্পীদের মধ্যে সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, দিলজিৎ দোসাঞ্জ, প্রীতি জিনতা, ভূমি পেডনেকার, হুমা কুরেশি, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারি, সুতপা সরকার, রিয়া আহির, রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা এবং সংগীত শিল্পী অরিজিৎ সিং, সোনু নিগমও আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

'ককরোচদের' লাঠিচার্জ: পুলিশকে 'গুন্ডা' আর দেশ পরিচালনাকরীকে 'অশিক

ধর্মেন্দ্রর পদত্যাগ প্রথম ধাপ, আন্দোলন চালিয়ে যেতে হবে: বার্তা শাবানার

শিক্ষার্থীদের ক্ষতি হতে দেব না, প্রশ্নফাঁসে আরও কঠোর ব্যবস্থা আসছে: ভিডিও বার্তায় মোদী

দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ

'আমরা সন্ত্রাসবাদী নই', সিজেপির আন্দোলনে 'রং দে বাসন্তী'র দৃশ্য ভাইরাল

'নিজেদের ভগবান মনে করছেন?' সিজেপির উপর হামলায় প্রতিবাদী অরিজিৎ

ককরোচ পার্টির আন্দোলন: অভিনেত্রী স্বরার স্বামী আটক, সোচ্চার বলিউড

'আন্দোলন শান্তিপূর্ণ ছিল, রাজনীতি ঢোকাবেন না', শিক্ষার্থীদের পাশে

শিক্ষার্থীদের লাঠিপেটা: ‘মুখে হাড় নিয়ে কুকুর ঘেউ ঘেউ করে না’, বলিউডের নীরবতা নিয়ে নাসিরউদ্দিন

'শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাও, সোনমও কিছু খেয়ে নাও', পিছু হটলেন সালমান

'কেঁপে উঠেছি, তবুও সাহস করে দাঁড়িয়েছি'

'ওয়াংচুক অনশন ভাঙুন': সরকারকে প্রীতি জিনতার যে বার্তা

ককরোচ পার্টির প্রতিবাদস্থল দিল্লির যন্তর মন্তরে রাতে সংঘর্ষ, কাঁদুনে গ্যাস